ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল কিশোরগঞ্জের স্বাস্থ্যখাতসহ সার্বিক উন্নয়নে কাজ চলছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম সংসদ থেকে ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী আরও বাড়ল দেশের রিজার্ভ দায়িত্বের বাইরে কেউ যেন মন্তব্য না করে : প্রধানমন্ত্রী সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে চাই যুদ্ধের মধ্যেই সেনাদের জানাজায় লাখো ইরানির ঢল বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার সবার আগে : ডিএসসিসি প্রশাসক প্রথম অধিবেশন ঘিরে অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিং নির্দেশনা ইরাকের মাটির নীচে ইরানের ‘মিসাইল সিটি’

আর্জেন্টিনার হয়ে আবারো খেলবেন মেসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩ অক্টোবর ২০১৮
  • ৩৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বকাপের পর আর্জেন্টিনার হয়ে আর মাঠে নামেন নি লিওনেল মেসি। মেসিকে ছাড়াই সেপ্টেম্বরে গুয়াতেমালা ও কলম্বিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে আর্জেন্টিনা। চলতি মাসে হতে যাওয়া ইরাক ও ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচের দলেও নেই বার্সেলোনা ফরোয়ার্ড। তবে আর্জেন্টিনার হয়ে মেসি আবারও খেলবেন বলে জানিয়েছেন বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভেরদে।

ভালভেরদে বলেন, “মেসি জাতীয় দলে না গেলে বার্সেলোনার জন্য সে আরও বেশি বিশ্রাম পেতে পারে। তবে আমরা জানি, সে জাতীয় দলে ফিরতে চায় এবং সে ফিরবে। বার্সেলোনার জন্য সবচেয়ে ভালো খবর হলো, মেসি যদি জাতীয় দলে ফেরে তাহলে সে সুখী হবে। আর এমনটাই আমরা চাই।”

তিনি আরও বলেন “আমরা চাই, সে যেখানেই থাকুক না কেন ভালো করুক। সে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে অনেক কিছু করতে চায়।”

রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেয় আর্জেন্টিনা। বিশ্বকাপে দল ও নিজের হতাশাজনক পারফরম্যান্সের পর জাতীয় দলের হয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে এখনও কিছু বলেননি পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাওদিও তাপিয়া সম্প্রতি জানান, জাতীয় দলে মেসির ফেরা নিয়ে কোনো সন্দেহ নেই তার। তবে দলটির অন্তবর্তীকালীন কোচ লিওনেল স্কালোনি চলতি সপ্তাহের শুরুর দিকে জানান, মেসি আবারও জাতীয় দলের হয়ে খেলবেন কি-না বা ফিরলে কবে নাগাদ ফিরবেন এ নিয়ে কোনো ইঙ্গিত দেননি।

২০০৫ সালের অগাস্টে আর্জেন্টিনা দলে অভিষেক হওয়ার পর এখন পর্যন্ত ১২৮ ম্যাচ খেলে ৬৫টি গোল করেছেন মেসি।

চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন মেসি। এখন পর্যন্ত বার্সেলোনার হয়ে ছয় ম্যাচে করেছেন আট গোল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল

আর্জেন্টিনার হয়ে আবারো খেলবেন মেসি

আপডেট টাইম : ০৮:৩৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩ অক্টোবর ২০১৮