ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নজিরবিহীন শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসায় ভারতীয় গণমাধ্যম তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব এসেছে মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতিতে পরিণত করতে চায় সরকার : অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহায়তায় নতুন গতির আশা জাপানের সমাজে শান্তিশৃঙ্খলা রক্ষায় ইমামদের সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করছেন: জাতীয় ইমাম সম্মেলনে ধর্মমন্ত্রী কায়কোবাদ মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর সরাইলের ঘটনায় মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয় ১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ

সবকিছুতেই মেসির দোষ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫২:২০ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮
  • ৪২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিকে আবার কবে আর্জেন্টিনার জার্সি গায়ে দেখা যাবে, সেই ব্যাপারেও নিশ্চিত নন কেউই। তবে মেসির সাবেক কোচ ও আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা বলছেন, মেসির আর কখনোই আর্জেন্টিনা দলে ফিরে আসা উচিত হবে না।

ম্যারাডোনা বলছেন, সবকিছুতে মেসিকেই দোষারোপ করা হয় বলেই তিনি চান না মেসি ফিরুক, ‘আমি তো মেসিকে বলব অবসর নিতে। তার আর ফিরেই আসা উচিত না আর্জেন্টিনা দলে। অনূর্ধ্ব-১৫ দল হারে, মেসির দোষ! ঘরোয়া লিগে ম্যাচ পাতানোর অভিযোগ, মেসির দোষ! সবকিছুতেই দোষটা মেসিরই হয়। তার আর সেখানে যাওয়াই উচিত না। আমরা তার ওপর আশা করে বসে থাকি। কিন্তু তাকে দোষ দেওয়ার কোনো অধিকার আমাদের নেই।

আর্জেন্টিনার বর্তমান কোচ লিওনেল স্কালোনির ওপর একদমই খুশি নন ম্যারাডোনা, ‘স্কালোনি একটা গর্দভ। সে তো দলই চলাতে পারে না। তাকে ফুটবলার হিসেবে কখনোই গোল করতে দেখিনি! সে কোচ হয়েছে, এটা খুবই অবাক করার মতো ব্যাপার। সে বলে, সে আর্জেন্টিনার কোচ হওয়ার জন্য প্রস্তুত। কিন্তু দলের খেলা দেখে তো সেটা মনে হয় না।

প্রসঙ্গত, রাশিয়া বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই জাতীয় দলের হয়ে আর খেলতে নামেননি বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নজিরবিহীন শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসায় ভারতীয় গণমাধ্যম

সবকিছুতেই মেসির দোষ

আপডেট টাইম : ০৬:৫২:২০ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮