ঢাকা ০৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্পেনের সামনে ফ্রান্স, পর্তুগাল-জার্মানি-ইংল্যান্ড কে কাকে প্রতিপক্ষ পেল গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি

খালেদার চিকিৎসা বিষয়ে রিটের শুনানি ১ অক্টোবর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮
  • ৩৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বিষেশায়িত বেসরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশনা চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রিটের পরবর্তী শুনানির জন্য আগামী ১ অক্টোবর দিন ধার্য করেছেন হাইকোর্ট।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট্র দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে ৫ বছর কারাদণ্ড দেন ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান। এর পর থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

মঙ্গলবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পরবর্তী শুনানির এ দিন ধার্য করেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করছেন সিনিয়র অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী। সঙ্গে আছেন ব্যারিস্টার কায়সার কামাল।

এর আগে গত ৯ সেপ্টেম্বর বিশেষায়িত বেসরকারি হাসপাতালে চিকিৎসা সুবিধা চেয়ে হাইকোর্টে রিট করেছেন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেদিন খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

স্পেনের সামনে ফ্রান্স, পর্তুগাল-জার্মানি-ইংল্যান্ড কে কাকে প্রতিপক্ষ পেল

খালেদার চিকিৎসা বিষয়ে রিটের শুনানি ১ অক্টোবর

আপডেট টাইম : ০৪:১৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮