ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা

মালয়েশিয়ায় ৫৫ বাংলাদেশি শ্রমিক গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮
  • ৩৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশিসহ ৩৩৮ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার অভিবাসন কর্মকর্তারা। এর মধ্যে ৫৫ জন বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে। তাদের দেশটির সাইবারজায়া এলাকার একটি কারখানায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এ খবর নিশ্চিত করেছেন মালয়েশিয়ার অভিবাসন অধিদপ্তরের মহাপরিচালক মুস্তাফার আলি। তিনি জানিয়েছেন, অভিবাসন অধিদপ্তর পরিচালিত এ অভিযানের নাম দেয়া হয়েছে অপ্স মেগা ৩.০।

আটক হওয়াদের মধ্যে ৫৫ জন বাংলাদেশি পুরুষ, ইন্দোনেশিয়ার ৩৬ জন পুরুষ ও ১৭২ জন নারী, মিয়ানমারের ২৫ জন পুরুষ ও ৩ জন নারী এবং নেপালের ৪৭ জন পুরুষ রয়েছে। তিনি জানান, অভিযানের সময় তারা সেখানকার ২২৩০ জনকে পরীক্ষা করেছেন এবং ৩৩৮ জন বিদেশিকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারের কারণ হিসেবে মুস্তাফার উল্লেখ করেন, তারা অস্থায়ী কাজের অনুমতি নিয়ে বিভিন্ন কোম্পানিতে কাজ করে যাচ্ছিল।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, কোম্পানিগুলো বিদেশি শ্রমিক নিয়োগের ক্ষেত্রে দেশটির অভিবাসন আইন ভঙ্গ করছে। অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, কাজের অনুমতি নেয়ার সময় শ্রমিকরা যে কোম্পানির নাম উল্লেখ করেছে সে কোম্পানি ছাড়া অন্য কোথাও কাজ করলে তাদের গ্রেপ্তার করা হতে পারে। এছাড়া এ অভিযানে আটক অনেকেরই প্রয়োজনীয় কাগজপত্র নেই। কেউ কেউ ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও অবস্থান করছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান

মালয়েশিয়ায় ৫৫ বাংলাদেশি শ্রমিক গ্রেপ্তার

আপডেট টাইম : ১২:০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮