ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

ইয়াবাসহ র‍্যাম্প মডেল গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৮
  • ৪২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ কক্সবাজার বিমানবন্দর থেকে কান্তা আক্তার (২৪) নামে এক তরুণীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গ্রেফতার ওই তরুণী নিজেকে র‍্যাম্প শোর মডেল বলে পরিচয় দিয়েছেন। বুধবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ওই তরুণী নারায়ণগঞ্জ সদরের নয়াপাড়া এলাকার বাসিন্দা।

কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক সোমেন মণ্ডল বলেন, কান্তা আক্তারের কাছ থেকে ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। বিকেল সাড়ে ৪টার দিকে তিনি বিমানবন্দরে প্রবেশ করে হাত ব্যাগে ইয়াবাগুলো পাচারের চেষ্টা করছিলেন।

পরে বিমানবন্দরে প্রবেশের সময় তল্লাশি ফটকে ধরা পড়েন ওই তরুণী। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। গ্রেফতার কান্তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

ইয়াবাসহ র‍্যাম্প মডেল গ্রেফতার

আপডেট টাইম : ১০:৩০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৮