ঢাকা ১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৬৯ দিনে ছয় দেশ সফর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব রেবেকা খানকে ঘিরে প্রশ্ন রাজপথের লড়াকু সৈনিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতি থেকে উঠে আসা ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বের গল্প ৫৩টি বাড়ি-ফ্ল্যাটের সন্ধান দুবাইয়ে বাংলাদেশি আ’লীগ নেতাদের সাম্রাজ্য ১৭ বছরে আপনাদের ব্যর্থতার কি কোনো দায় নেই: পার্থকে তাজনূভা জাবীন ১৩৩ দেশের অংশগ্রহণে মক্কায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু নদীদূষণ রোধে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করছে সউদী-তুরস্ক-পাকিস্তান শত্রুরাষ্ট্র আচরণে ভারত সমালোচনার মুখেও ফিফা সভাপতির পাশে দাঁড়াল আর্জেন্টিনা সাতসকালে সড়কে ঝরল ১৫ প্রাণ

টেকনাফে ২৭ কোটি টাকার ইয়াবা জব্দ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৪:০১ অপরাহ্ন, শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮
  • ৩৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে প্রায় ২৭ কোটি টাকা মূল্যের ৯ লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৮ সেপ্টেম্বর) ভোরে টেকনাফের নাজিরপাড়া আড়িয়ালখাল ও সাবরাংয়ের হাড়িয়াখালী লবণমাঠ এলাকায় অভিযান চালিয়ে এই ইয়াবা জব্দ করা হয়।

সকালে টেকনাফের ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পক্ষ থেকে অতিরিক্ত পরিচালক শরীফুল ইসলাম জোমাদ্দারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে ঢুকতে পারে, এমন সংবাদের ভিত্তিতে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরীর নেতৃত্বে নাজিরপাড়া বিওপির একটি বিশেষ টহলদল গিয়ে আড়িয়াখালের পাশে অবস্থান নেয়। ভোররাত ৪টা ২০ মিনিটের দিকে ২০-২৫ জন লোককে ৮টি বস্তা মাথায় করে খাল পার হয়ে আসতে দেখে টহলদল তাদের চ্যালেঞ্জ করলে তারা বস্তা ফেলে পালিয়ে যায়। এরপর সেই বস্তাগুলো থেকে ২৪ কোটি টাকা মূল্যের ৮ লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

অন্যদিকে, প্রায় একই সময়ে অভিযান চালিয়ে একটি টহলদল হাড়িয়াখালী লবণ মাঠ এলাকা থেকে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

জব্দকৃত ইয়াবা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি ও সংবাদকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

৬৯ দিনে ছয় দেশ সফর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব রেবেকা খানকে ঘিরে প্রশ্ন

টেকনাফে ২৭ কোটি টাকার ইয়াবা জব্দ

আপডেট টাইম : ১২:৪৪:০১ অপরাহ্ন, শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮