ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

দোয়া একটি স্বতন্ত্র ইবাদত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ অগাস্ট ২০১৮
  • ৪২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ দোয়া মানে ডাকা। দোয়া মানে মহান প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার প্রার্থনা। ইহকালীন ও পরকালীন সুখ-শান্তির জন্য, বিপদ থেকে মুক্তির জন্য এবং সার্বিক কল্যাণের জন্য মানুষ আল্লাহর কাছে দোয়া করে থাকে। স্বয়ং আল্লাহ তায়ালাই কোরআনুল কারিমে বলে দিয়েছেন, ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সূরা মোমিন : ৬০)।

দোয়া হচ্ছে বন্দেগি ও দাসত্ব প্রকাশের চ‚ড়ান্ত মাধ্যম। মানুষকে আল্লাহ তায়ালা সৃষ্টিই করেছেন তাঁর ইবাদত ও দাসত্ব করার জন্য। আল্লাহ তায়ালা বলেন, ‘আমি মানুষ ও জিন জাতিকে শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি।’ (সূরা জারিয়াত : ৫৬)। সংগত কারণেই যে যত বেশি আল্লাহর দাসত্ব করতে পারবে, তার ক্ষেত্রে আল্লাহ তায়ালার সৃষ্টির উদ্দেশ্য ততই পূর্ণতা পাবে। রাসুলুল্লাহ (সা.) সর্বকালের সব মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী। মহান সৃষ্টিকর্তার দাসত্ব তিনি সবচেয়ে বেশি পালন করেছেন। তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন। সর্বশেষ নবী ও রাসুল ছিলেন। সব নবী ও রাসুলের সর্দার ছিলেন। কিন্তু এত সব বিশেষ বৈশিষ্ট্য থাকা সত্তে¡ও আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে জায়গায় জায়গায় তাকে বান্দা হিসেবে উল্লেখ করেছেন।

যেমন পুরো মানবজাতির মাঝে তিনিই একমাত্র ব্যক্তি, যাকে আল্লাহ মেরাজের সম্মানে ভ‚ষিত করেছিলেন। এক রাতে পবিত্র মক্কা নগরী থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া, সেখান থেকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে সরাসরি আল্লাহর দিদার লাভ করা এবং সবশেষে আবার সেই রাতেই নিজের ঘরে ফিরে আসা এমন কোনো ঘটনা মানব ইতিহাসে একমাত্র তাঁর জীবনেই ঘটেছিল। অথচ আল্লাহ তায়ালা এমন মহান ঘটনাটির বিবরণ দিচ্ছেন এভাবে ‘মহান সেই সত্তা যিনি তাঁর বান্দাকে রাতের বেলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন।’ (সূরা বনি ইসরাইল : ১)। এ থেকেই আন্দাজ করা যায়, মহান প্রভুর গোলামি ও দাসত্বের পূর্ণতার মধ্যেই নিহিত একজন মানুষের পরিপূর্ণ সফলতা।

নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি আমলের মাধ্যমে মানুষ তার প্রভুর ইবাদত ও দাসত্ব করে থাকে। কিন্তু দাসত্বের পূর্ণ রূপ প্রকাশ পায় দোয়ার মধ্য দিয়েই। হয়তো নিজের কোনো প্রয়োজনে কিংবা পরকালীন মুক্তির আশায় সে যখন প্রভুর সামনে হাত তুলে দোয়া করতে থাকে, কান্নাকাটি করতে থাকে, তখন তার ভেতর ও বাইরে সবটাই আল্লাহর গোলামিতে ডুবে থাকে। রাসুলুল্লাহ (সা.) বেশিরভাগ সময়ই এ দোয়ার মধ্যে ডুবে থাকতেন। তাই বলা যায়, দোয়া মোমিনের দাসত্ব ও গোলামিতে পূর্ণতা বিধান করে।

হাদিসে বলা হয়েছে, দোয়াই ইবাদত। অর্থাৎ নামাজ, রোজা, হজ, জাকাতের মতো দোয়াও একটি ইবাদত। তাই আল্লাহর কাছে কোনো কিছু চেয়ে দোয়া করার পর সে দোয়া কবুল হলে তো ভালো। কিন্তু যদি কবুল না-ও হয়, তাহলেও এর সওয়াব পাওয়া যাবে। যেহেতু দোয়া একটি স্বতন্ত্র ইবাদত। এর সওয়াব ও প্রতিদানের সঙ্গে তা কবুল হওয়া বা না হওয়ার কোনোই সম্পর্ক নেই।

কেউ যদি কোনো মানুষের কাছে কিছু চায়, তাহলে সে বিরক্ত হয়, নাখোশ হয়। কিংবা প্রথম এক-দুইবার খুশিমনে দিলেও পরে তার অবস্থা পাল্টে যায়। কিন্তু আল্লাহর কাছে কিছু না চাইলে বরং তিনি অসন্তুষ্ট হন। বান্দা তাঁর কাছে প্রার্থনা করবে, চাইবে; আর তিনি বান্দার প্রার্থনা শুনবেন, সে প্রার্থনায় সাড়া দেবেন; এতেই তিনি সন্তুষ্ট। বরং তাঁর কাছে যে বান্দা যত বেশি চায় তার ওপর তিনি তত বেশি খুশি হন। হাদিসে আছে রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেছেন, ‘আল্লাহর কাছে দোয়ার চেয়ে প্রিয় কোনো কিছু নেই।’ (তিরমিজি)। আরেক হাদিসে আছে, যে আল্লাহর কাছে প্রার্থনা করে না, আল্লাহ তার ওপর অসন্তুষ্ট হন। (প্রাগুক্ত)। আরেকটি হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা আল্লাহর কাছে তাঁর অনুগ্রহ প্রার্থনা করো। কেননা তিনি তাঁর কাছে কিছু চাওয়াকে পছন্দ করেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

দোয়া একটি স্বতন্ত্র ইবাদত

আপডেট টাইম : ১১:১৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ অগাস্ট ২০১৮