ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

এশিয়া কাপে স্বস্তি ফিরেছে বাংলাদেশের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৭:১১ অপরাহ্ন, সোমবার, ৪ জুন ২০১৮
  • ৫১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ শুরুটা ভালো না হলেও নারী এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে স্বস্তি ফিরেছে বাংলাদেশ শিবিরে। পাকিস্তানকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।

আজ সোমবার (৪ জুন) কুয়ালালামপুরের কিনরারা ওভাল মাঠে পাকিস্তানিদের করা ৯৫ রানের জবাবে ৩ উইকেট হারিয়ে ১৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশ দলের হয়ে ওপেনার শামিমা সুলতানার ৩১ ও ৪ নম্বরে নামা নিগার সুলতানার অনবদ্য ৩১ রানের ইনিংস জয়ে বড় ভূমিকা রাখে।

আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন। ব্যাটিংয়ে নেমে দলীয় ২২ রানে ওপেনার নাহিদা খানের (১৩) প্রথম উইকেট হারায় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ২১ রান করেন সানা মীর। এছাড়া অধিনায়ক বিসমাহ মারুফ (১১), জাবেরিয়া খান (১৮) ও নিদা দার অপরাজিত ১৭ রান করেন।

বল হাতে টাইগ্রেস নাহিদা নিয়েছেন ২ উইকেট। এছাড়া সালমা, ফাহিমা খাতুন ও রুমানা আহমেদ একটি করে উইকেট নিয়েছেন। ১ উইকেট এবং ব্যাট হাতে ২৩ রান করে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন ফাহিমা খাতুন। প্রথম ম্যাচে রোববার (৩ জুন) শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরেছিল বাংলাদেশ দল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

এশিয়া কাপে স্বস্তি ফিরেছে বাংলাদেশের

আপডেট টাইম : ০৩:২৭:১১ অপরাহ্ন, সোমবার, ৪ জুন ২০১৮