ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের চূড়ান্ত দলে যারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ মে ২০১৮
  • ৪৬৮ বার

হাওড় বার্তা ডেস্কঃ বিশ্বকাপ ফুটবল আসরকে সামনে রেখে চূড়ান্ত দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। ২৩ সদস্যের এই দলে আগে থেকেই ১৫ জনের নাম নিশ্চিত করলেও গত ১৪ মে ২৩ সদস্যের দল চূড়ান্ত করেছেন ব্রাজিল কোচ।

২৩ সদস্যের এই দলের ৪ জন ছাড়া বাকি সবাই খেলেন ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে। ইনজুরিতে পড়া নেইমার ফিরছেন বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচের আগেই। দলের আক্রমণভাগে যোগ হয়েছেন টাইসন, আর দানি আলভেসের জায়গায় ফ্যাগনার।

২০১৬ সালের জুনে দলের দায়িত্ব নেয়ার পর থেকে খেটেই চলছেন তিতে। বাছাই পর্বে ১৮ ম্যাচের একটি ম্যাচও না হারা এই দলকে তাই রাশিয়া বিশ্বকাপে ফেভারিট ধরা হচ্ছে। আর তাই রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে আক্রমণভাগ, মাঝমাঠ ও রক্ষণভাগের খেলোয়াড় নির্বাচনে ঘাম ঝরিয়েছিলেন তিতে।

ব্রাজিল গ্রুপ ই তে পড়েছে। যেখানে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়াকে।

রাশিয়া বিশ্বকাপে ১৭ জুন ব্রাজিলের প্রথম ম্যাচ সুইজারল্যান্ডের বিপক্ষে। আর সেই লক্ষ্যেই ১১ জুন রাশিয়ার উদ্দেশ্যে রওনা করবে ফুটবলের অন্যতম শক্তিধর এই দলটি।

বিশ্বকাপে ব্রাজিলের ২৩ সদস্যের দল

গোলরক্ষক: অ্যালিসন, এডারসন, কাসিও
রক্ষণভাগ: ফ্যাগনার, দানিলো, মার্সেলো, ফিলিপ লুইস, মারকুইনহোস, মিরান্ডা, থিয়াগো সিলভা, জেরোমেল।
মধ্যমভাগ: কাসেমিরো, ফার্নান্দিনহো, ফ্রেড, পাউলিনহো, ফিলিপ কুতিনহো, রেনাতো আগুস্তো, উইলিয়ান।
আক্রমণভাগ: ডগলাস কস্তা, রবার্টো ফিরমিনো, গ্যাব্রিয়েল জেসুস, নেইমার, টাইসন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের চূড়ান্ত দলে যারা

আপডেট টাইম : ১২:৪৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ মে ২০১৮