ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

দেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন দরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫
  • ৫০৮ বার

বিএনপি স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেছেন, দেশের চলমান রাজনৈতিক ও গণতন্ত্রের সংকট সৃষ্টি হয়েছে ৫ জানুয়ারি ভুয়া নির্বাচনের মাধ্যমে, যে নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত করা হয়েছে। দেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন দরকার।

শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘রাজনৈতিক সংকট সামাধানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচনের বিকল্প নাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এ আলোচনা সভার আয়োজন করে।

মাহবুবুর রহমান বলেন, শিশু থেকে ৮০ বছর বয়সী বৃদ্ধা পর্যন্ত অনৈতিক নির্যাতনের শিকার হচ্ছে। হত্যা, খুন, রাহাজানি, শিশু নির্যাতন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, দিন যত যাচ্ছে চলমান সংকট তীব্র থেকে তীব্র হচ্ছে। এ সংকট থেকে বের হওয়ার জন্য অবাধ নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই। যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে। এর বাইরে গোজামিলের রাজনীতির সুযোগ নেই।

আয়োজক সংগঠেনর সাধারণ সম্পাদক হুমায়ন কবির বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

দেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন দরকার

আপডেট টাইম : ১২:৩৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫