ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

আইপিএলে ডট বলের রেকর্ড সাকিবের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মে ২০১৮
  • ৪৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ২০১১ সাল থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলছেন সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) জার্সিতে অভিষেক হলেও দীর্ঘ সাত বছর পর সানরাইজার্স হায়দরাবাদে নাম লেখান বিশ্বসেরা এই অলরাউন্ডার।

অরেঞ্জ আর্মির হয়ে এখন পর্যন্ত সব ম্যাচেই মাঠে নেমেছেন বাংলাদেশের অধিনায়ক। কখনো ব্যাটে আবার কখনো বলে দলের জয়ে অবদান রাখছেন তিনি।

সোমবার (৭ মে) ব্যাঙ্গালুরুর বিপক্ষে ব্যাট ও বল হাতে দারুণ পারফরমেন্স করে দলকে এনে দিলেন দারুণ জয়। আর এ জয়ে এরই মধ্যে প্রথম দল হিসেবে প্লে-অফও নিশ্চিত করেছে তার দল।

এদিকে জয়ের এ ম্যাচে নতুন রেকর্ড গড়েছেন সাকিব। আইপিএলে প্রথম বাঁ-হাতি বিদেশি স্পিনার হিসেবে ৪০০টি ডট বল দেয়া স্পিনার এখন টাইগার এই অলরাউন্ডার।

এখন পর্যন্ত আইপিএলের আসরে এই নিয়ে ১৩তম বিদেশি হিসেবে ৪০০টি ডট বল দিয়েছেন সাকিব। আর সব মিলিয়ে ৪৩তম বোলার এবং চতুর্থ বিদেশি স্পিনার হিসেবে এই কীর্তিতে নাম লেখালেন তিনি।

ব্যাঙ্গালুরুর বিপক্ষে দলের জয়ের ম্যাচে ব্যাট-বলে সমান অবদান রেখে ম্যাচ জয়ে বড় ভূমিকা রাখেন সাকিব। ব্যাট হাতে খেললেন ৩৫ রানের দুর্দান্ত ইনিংস। এরপর বল হাতেও আলো ছড়ান এই তারকা। তুলে পার্থিব প্যাটেল ও বিরাট কোহলির উইকেট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

আইপিএলে ডট বলের রেকর্ড সাকিবের

আপডেট টাইম : ১০:৪৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মে ২০১৮