ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আসছে আল্লাহর রহমত আর ভালোবাসা কুড়োনোর মাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮
  • ৫২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ সময় বয়ে বয়ে মাহে রজমান আবার এগিয়ে আসছে। জানি না আল্লাহ পাক তার দয়ার চাদরে ঢেকে রাখা বান্দাদের তালিকায় আমার নামটিও টুকে নিয়েছেন কি-না। হায়! কতই না সৌভাগ্যবান তারা, যাদের নাম ক্ষমাপ্রাপ্তদের তালিকায় উঠেছে! কতই না খোশ নসিব তাদের, যারা ভাগ্যরজনীতে ভাগ্যবানদের তালিকাভুক্ত হতে পেরেছে। শবে বরাতের ক্ষমার বৃষ্টিতে যারা নিজেদের ভিজিয়েছে, আশা করি আল্লাহপাকের দয়া তাদের ওপর বর্ষণ হয়েছে। আর যারা প্রভুর ডাকে সাড়া দিতে পারেনি, তাদের জন্য কিন্তু এখনও দুয়ার খোলা আছে।

একটি মর্যাদাময় মাস আসছে রহমত-বরকত ও মাগফিরাতের বর্ষণে পৃথিবীর মানুষকে ভিজিয়ে দিতে। হে দরদী পাঠক! এ মাসের একটি মুহূর্তও যেন আপনার অমনোযোগিতায় না কাটে। শয়তান যেন এ কথা বলে আপনাকে ধোঁকায় না ফেলে-মাত্র তো মাস শুরু হলো, সময় তো আরও আছে, ক’দিন পর থেকেই ইবাদতে মনোযোগী হব ইত্যাদি ইত্যাদি। এসব ধ্যান-ধারণা শয়তানের প্রতারণা ছাড়া কিছুই নয়। কোরআনুল কারিমে আল্লাহপাক বলেছেন, ‘শয়তানের চক্রান্ত বড়ই জটিল।’ আরেক আয়াতে আল্লাহ তায়ালা বলেন, ‘শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু।’

এখন থেকেই আপনার পরিকল্পনা করা উচিত- রমজানে কিভাবে ইবাদতে বেশি সময় কাটাবেন। আমরা যখন কোনও কাজে নামি, বা কোথাও ভ্রমণে বের হই, আগে-ভাগে প্রস্তুতি নিয়ে, চিন্তা-ভাবনা করে বের হই। তখন আমাদের ভ্রমণ হয় আনন্দমুখর। উপভোগ্য। হ্যাঁ! কখনও কখনও প্রস্তুতিহীন ভ্রমণেও আমাদের বের হতে হয়। আর তখনকার অভিজ্ঞতা মোটামুটি আমাদের সবারই আছে। সে ভ্রমণকে আর যাই বলি না কেন, আনন্দমুখর কিংবা উপভোগ্য বলা চলে না। রমজান থেকে যদি আমরা কিছু অর্জন করতে চাই, তাহলে অবশ্যই আমাদের আগে-ভাগে প্রস্তুতি নেওয়া জরুরি।

রমজানের প্রস্তুতি বিষয়ে একটি পরামর্শ দিতে চাই। ইবাদতের পাশাপাশি অধ্যয়নের জন্য সময় বরাদ্দ করুন। ভুলে যাবেন না, অধ্যয়নও একধরনের ইবাদত। বরং নফল সব ইবাদতের চেয়ে পড়াশোনা শ্রেষ্ঠ ইবাদত বলে মুসলিম গবেষকরা উল্লেখ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

আসছে আল্লাহর রহমত আর ভালোবাসা কুড়োনোর মাস

আপডেট টাইম : ১০:২১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮