ঢাকা ১২:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

ইসলাম ধর্ম গ্রহণ করলেন মাইকেল জ্যাকসনের বোন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৯:২১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫
  • ৪৬৪ বার

পপ তারকা মাইকেল জ্যাকসনের বোন গায়িকা ও অভিনেত্রী জ্যানেট জ্যাকসন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তবে এ খবরের সত্যতা কতটুকু তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সম্প্রতি টাইমলাইভের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

তিন বছর ডেটিং শেষে কয়েকমাস আগে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে কাতারের বিলিয়নিয়ার ব্যবসায়ী উইসাম আল মানাকে বিয়ে করেন জ্যানেট।

প্রতিবেদনে বলা হয়, জ্যানেট মধ্যপ্রাচ্যে চলে গেছেন এবং ধর্ম পরিবর্তনের পর নাম রেখেছেন জান্নাত। জ্যানেট গানের ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছেন বলে জানা গেছে।

এর আগে জ্যানেট জানান, আমি গান ছাড়তে চাই। আমি আমার স্বামীর সঙ্গে ব্যক্তিগত জীবনযাপন করতে চাই। মিডিয়া থেকে দূরে থাকতে চাই আমি।

উইসামের সঙ্গে এটি ছিল জ্যানেটের তৃতীয় বিয়ে। উইসামের সঙ্গে বিয়ের পর থেকে জ্যানেট আর কোনো অভিনয় করেননি। তার কোনো গানও মুক্তি পায়নি।

টাইমলাইভের বরাতে জানা যায়, ৪৯ বছর বয়সী এ তারকা ২০১২ সালে বিয়ে করেন কাতারের ধনকুবের ওয়াসিম আল মানাকে। জ্যাকসনের এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, জ্যানেট মুসলিমদের নিয়ে বেশ পড়াশোনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন।

প্রসঙ্গত, মৃত্যুর আগে মাইকেল জ্যাকসনও ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলে শোনা যায়। ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার নাম বদলে রেখেছিলেন মিকাঈল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

ইসলাম ধর্ম গ্রহণ করলেন মাইকেল জ্যাকসনের বোন

আপডেট টাইম : ০৪:৫৯:২১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫