ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষাদূত মুকুল মাস্টারের অন্তিম প্রহর ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত সরকারের ১৭ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ৭৮ দেশের সঙ্গে বৈঠক, হজ ব্যবস্থাপনায় বড় পরিকল্পনা সৌদির বিদ্যুৎ ও জ্বালানিতে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার গুগলের বিরুদ্ধে যুক্তরাজ্যে ১.৩৩ বিলিয়ন ডলারের মামলা এমপি নজরুলের জামিন হলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, বললেন বিচারক মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে ছাত্রদল নেতাকে পেটালো ছাত্রলীগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫
  • ৩৪৫ বার

সামাজিক যোগযোগ মাধ্যম ফেইসবুকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতাকে মারধর করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার বেলা ১২টার দিকে সমাজবিজ্ঞান অনুষদের সামনে এ ঘটনা ঘটে। আহত মো. ইসরাফিল চৌধুরী সোহেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও অর্থনীতি বিভাগের ৪০তম ব্যাচের ছাত্র। আহত সোহলেকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী সজল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোহেল ক্লাস করতে সমাজবিজ্ঞান অনুষদের সামনে আসলে শহীদ রফিক-জব্বার হল শাখা ছাত্রলীগের সভাপতি নওশাদ আলম অনিকের নেতৃত্বে ছাত্রলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমেদ, আল বেরুনী হল (সম্প্রসারিত ভবন) সভাপতি সুমন সরকার, সহ-সম্পাদক অনিক কুমার, সাইমন ও ছাত্রলীগ নেতা মশিউর রহমান তাকে বেধড়ক মারধর করে। পরে তারা তাকে প্রক্টর অফিসে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা কর্মীদের তুলে দেন।
এ বিষয়ে আহত মো. ইসরাফিল চৌধুরী সোহেল বলেন, আমি নোংরা রাজনীতির শিকার। ছাত্রলীগ নেতা নওশাদ আলম অনিক বলেন, কিছুদিন ধরে সোহেল ফেইসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির করে আসছিলেন। এ জন্য তাকে চড়-থাপ্পড় মেরে প্রক্টরের হাতে তুলে দেওয়া হয়েছে।
এদিকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের শাস্তি দাবি করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
শাখা ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুল্লাহ শুভ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যক্ষ মদদে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের নেতাকর্মীদের হামলা চালাচ্ছে। ছাত্রলীগ নেতারা তাদের কর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে তাদেরকে পাল্টা জবাব দেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষাদূত মুকুল মাস্টারের অন্তিম প্রহর

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে ছাত্রদল নেতাকে পেটালো ছাত্রলীগ

আপডেট টাইম : ০৮:৩৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫