ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

টেকনাফে ১ লাখ ইয়াবাসহ আটক ২

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • ১৫৯ বার

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

আটককৃতরা হলেন- মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু থানার নাগপুরা এলাকার সাব্বির আহমদের ছেলে মো. রফিক মিয়া (৪২) ও আব্দুল হাকিমের ছেলে মো. রুহুল আমিন (২৫)।

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, সোমবার ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের শ্মশানঘাট এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান টেকনাফে ঢুকবে, এমন খবরে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। এক পর্যায়ে নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করে একটি ব্যাগসহ দুই ব্যক্তিকে কূলের দিকে আসতে দেখে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে বিজিবির সদস্যরা দুজনকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়।

এ দিকে ভোরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নাফ নদীর উনচিপ্রাং পয়েন্ট দিয়ে পাচারকালে পৃথক অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এ নিয়ে লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ভোরে টেকনাফে নাফ নদীর উনচিপ্রাং পয়েন্ট দিয়ে মিয়ানমারের দিক থেকে সন্দেহজনক দুই ব্যক্তিকে আসতে দেখে বিজিবি সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে লোকগুলো অন্ধকারের ভেতর দিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে পাচারকারীদের ফেলে যাওয়া গেঞ্জি মোড়ানো একটি পোটলা পাওয়া যায়। পরে পোটলাটি খুলে পাওয়া যায় ৫০ হাজার ইয়াবা।

বিজিবির এ কর্মকর্তা আরও বলেন, ইয়াবাসহ আটক দুই ব্যক্তি মিয়ানমারের নাগরিক। তাদের বিরুদ্ধে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া পৃথক অভিযানে পাচারকারীদের ফেলে যাওয়া জব্দকৃত ইয়াবাগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে মজুদ রাখা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

টেকনাফে ১ লাখ ইয়াবাসহ আটক ২

আপডেট টাইম : ১১:১৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪