ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

শান্তির পথে ফিরে আসার আহ্বান : আল্লামা মাসঊদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ১০ মার্চ ২০১৮
  • ৫৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম ও জমিয়তুল উলামার চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ সবাইকে নিজ নিজ ধর্ম পালনের মাধ্যমে শান্তির পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, দাঙ্গার মাধ্যমে মানব নিধন বৌদ্ধধর্ম মতেরই চরম লঙ্ঘন। কারণ, তারা মহামতি বৌদ্ধের উদ্বৃতি দিয়ে নিজেরাই বলেন, জীব হত্যা মহাপাপ। এই অবস্থায় শ্রীলঙ্কার নির্যাতিত মুসলমানদের পক্ষে দেশের বৌদ্ধ ভিক্ষুদের মাঠে নামা উচিত এবং এই নির্যাতনের প্রতিবাদ করা উচিত।

বাংলাদেশ জমিয়তুল উলামা ঘোষিত দোয়া দিবসে শুক্রবার বাদ জুমা রাজধানীর ইকরা বাংলাদেশ কমপ্লেক্স জামে মসজিদ চত্বরে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘নির্যাতিত মুসলমানদের জন্য আমরা তো দোয়া করবই, যাদের যেভাবে সহযোগিতা করা সম্ভব সেটাও আমরা চিন্তাভাবনা করি। পৃথিবীর মুসলমানরা যদি চাপ দেয় মুসলিম বিরোধী আক্রমণ-হামলা বন্ধ হতে পারে।

বৌদ্ধ ভিক্ষুদের প্রতি আল্লামা মাসঊদ প্রশ্ন রেখে বলেন, ‘মিয়ানমারে, শ্রীলঙ্কায় যেসব মুসলমান তাদের হামলার শিকার হচ্ছেন তারা কি জীব নয়? এরা তো সৃষ্টির সেরা জীব। আমি বলব, দাঙ্গা বাঁধিয়ে মুসলিম হত্যা করা মহাপাপ। তাই দেশের বৌদ্ধ ভিক্ষুদেরও সক্রিয়ভাবে শ্রীলঙ্কায় নির্যাতিত মুসলমানদের পক্ষে দাঁড়ানো উচিত। শ্রীলঙ্কা সরকারকে চাপ দেয়া উচিত।

তিনি বলেন, ‘আমরা যদি নবীজীর জীবানালোকে আমাদের জীবন গড়তে না পারি তাহলে আমাদের কোনো পরিকল্পনাই কাজে আসবে না। শান্তি ফিরে আসবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

শান্তির পথে ফিরে আসার আহ্বান : আল্লামা মাসঊদ

আপডেট টাইম : ১২:৩৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ১০ মার্চ ২০১৮