ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

শাকিব-অপুর কেমিস্ট্রি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫
  • ৪০৬ বার

গেল ঈদুল ফিতরে ছোটপর্দায় শাকিব-জয়ার কেমিস্ট্রি উপভোগ করেছেন দর্শক। আবারও দেখা যাবে শাকিবের কেমিস্ট্রি। এবার জয়া নন, তার সঙ্গে থাকছেন নায়িকা অপু বিশ্বাস।
ঢাকাই চলচ্চিত্রের অন্যতম এই সফল জুটি সম্প্রতি অংশ নিয়েছেন মাছরাঙা টেলিভিশনের বিশেষ ঈদ আয়োজন কেমিস্ট্রিতে। এই অনুষ্ঠানেই উপস্থাপিকা মুনমুনের সঙ্গে মজার আড্ডায় মেতেছিলেন দু’জনে।

অনুষ্ঠানে শাকিব খান জানিয়েছেন, দু’বছরের আগে বিয়ের পরিকল্পনা নেই। অপু বিশ্বাসও আগামী পাঁচ বছরের আগে বিয়ের কথা মাথায় আনতে চান না। শাকিব বিশ্বাস করেন, স্ত্রী হিসেবে অপু হবেন রাফ অ্যান্ড টাফ। অপু অনুরোধ করেন শাকিবের কাছে, আর দশজন নায়িকার থেকে শাকিব যেন অপুকে একটু হলেও আলাদা করে দেখেন। আহ্লাদিত অপু বলেন, ও সবাইকেই ম্যাডাম বলে। আমাকেও তাই। আমি আলাদা হলাম কী করে? এ রকম অনেক মজার তথ্য, গান এবং চমক দিয়ে সাজানো হয়েছে এবারের কেমিস্ট্রি। রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও সাইফুল ইসলামের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের পরদিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যা: যুবদল আহ্বায়ক নৌশাদ গ্রেপ্তার

শাকিব-অপুর কেমিস্ট্রি

আপডেট টাইম : ১২:৫১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫