ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

সুলতান কাবুস মসজিদ পরিদর্শন করলেন মোদি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮
  • ১৩০১ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এবার ওমানের গ্র্যান্ড মসজিদ খ্যাত ‘সুলতান কাবুস মসজিদ’ পরিদর্শন করেছেন। মসজিদের কারুকাজ দেখে তিনে আবেগাপ্লুত হয়ে পড়েন। গত ১১ ফেব্রুয়ারি ওমানে ৩ দিনের এক রাষ্ট্রীয় সফরে তিনি এ মসজিদ পরিদর্শন করেন।

mosjid

মসজিদ পরিদর্শন শেষে তিনি তার টুইট বার্তায় লেখেন, ‘সুলতান কাবুস মসজিদ ঘুরে দেখার একটা দারুণ সুযোগ এসেছিল। এখানে দেখার মতো কিছু চমকপ্রদ জিনিস রয়েছে।’

মসজিদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক জুতা খুলে মসজিদে প্রবেশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির জন্য মসজিদের প্রদর্শন উপলক্ষে মসজিদে স্থায়ী কার্পেটের ওপর নীল রংয়ের আলাদা একটি কার্পেট বিছানো হয়।

mosjid

মসজদি পরিদর্শনকালে মসজিদের ইমাম ও ওমানের ধর্মমন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এ সময় রাষ্ট্রীয় কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন। তিনি মসজিদের ভেতরের কারুকাজ দেখেন।

উল্লেখ্য যে, মরুর দেশ ওমানের সুলতান কাবুস ১৯৯২ সালে দেশটিতে একটি গ্র্যান্ড মসজিদ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন। সে আলোকে ১৯৯৩ সালে স্থাপত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। অতঃপর ১৯৯৫ সালে রাজধানী মাসকাটের বাউশের নামক স্থানে এ মসজিদটি নির্মাণ করা হয়।

mosjid

এ মসজিদ নির্মাণে ভারত থেকে পাথর ও বালি সংগ্রহ করা হয়। এর পরিমাণ প্রায় ৩ লাখ টন। আর এ কারণেই মসজিদ পরিদর্শনে নরেন্দ্র মোদির আগ্রহের আরেকটি কারণ। মসজিদের নয়নাভিরাম সৌন্দর্য মোদিকে আকৃষ্ট করে।

৬ বছর ৪ মাস সময়ে মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদে মধ্যখানে রয়েছে ৫০ মিটার উচ্চতার প্রধান একটি বিশাল গম্বুজ। ৯০ মিটার উচ্চতার মিনারও রয়েছে একটি। আর ৪৫.৫ মিটার উচ্চতার পার্শ্ব মিনার রয়েছে ৪টি।

mosjid

৪ বছর সময় ব্যয়ে তৈরি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হাতে বোনা ২১ টন ওজনের কার্পেটটিও রয়েছে এ মসজিদে। ১৬ হাজার বর্গমিটার আয়তনের মসজিদটির ভেতর ও বাইরে মিলিয়ে প্রায় ২০ হাজার মুসল্লির এক সঙ্গে নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। ওমানের এ গ্যান্ড মসজিদটিকে ‘সুলতান কাবুস মসজিদ’ নামে নামকরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

সুলতান কাবুস মসজিদ পরিদর্শন করলেন মোদি

আপডেট টাইম : ০৫:৪১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮