ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

বিএনপি পুলিশের ওপর হামলা করেছে বলে জানিয়েছেন : ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮
  • ৪৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পুলিশের ওপর বিএনপির নেতাকর্মীদের হামলা পূর্ব পরিকল্পিত ছিল। তারা জঙ্গি স্টাইলে পুলিশের ওপর হামলা করেছে। আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাইকার সঙ্গে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ৩০ জানুয়ারি হাইকোর্ট এলাকায় পুলিশের প্রিজন ভ্যানে হামলা করে আসামি ছিনিয়ে নেওয়া, পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করা এসব কিছুর মাস্টারমাইন্ড বিএনপির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা। এই পরিস্থিতি সামাল দেয়ার জন্য সরকার পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে এই ধরনের হামলা আরও বেড়ে যেতে পারে। এজন্য দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার হাত গুটিয়ে বসে থাকতে পারে না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা কোনো অনুপ্রবেশকারীদের হামলা নয়, এটা তাদের নির্দেশনা অনুসারেই হয়েছে, যার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি হাইকোর্ট এলাকায় পুলিশের প্রিজন ভ্যানে হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা। এসময় তারা ছাত্রদলের দুই কর্মীকে ছিনিয়ে নেয়াসহ পুলিশের ওপর হামলা চালায়। এরপর হামলার ঘটনায় ওইদিন রাতেই শাহবাগ থানায় দুটি মামলা দায়ের করে পুলিশ। যার প্রেক্ষিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। তবে হামলা যারা করেছেন তাদের কেউকে চেনেন না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

বিএনপি পুলিশের ওপর হামলা করেছে বলে জানিয়েছেন : ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৩:৫৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮