ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি পদে নির্বাচন উপলক্ষে আজ রাতে বসছে আওয়ামী লীগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০১৮
  • ৪৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি পদে নির্বাচন উপলক্ষে আজ রাত আটটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। এখানেই নির্ধারিত হবে কে হচ্ছেন দেশের ২১তম রাষ্ট্রপতি। আওয়ামী লীগ সভাপতি এবং সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন বলে দলের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

আবদুল হামিদ ২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তার পাঁচ বছরের মেয়াদ শেষ হবে ২৩ এপ্রিলে। তবে মেয়াদ শেষ হওয়ার আগের ৬০ থেকে ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান রয়েছে। সে হিসেবে আগামী ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। ইতোমধ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আওয়ামী লীগের একটি উচ্চ পর্যায়ের সূত্রে জানা গেছে, বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদই হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। ২১তম রাষ্ট্রপতি হলে দেশের ইতিহাসে আবদুল হামিদই হবেন দুইবারের রাষ্ট্রপতি।

১৯৯১ সালের পর সব রাষ্ট্রপতিই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এবারও সরকারি দলের মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন এটা প্রায় নিশ্চিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদে নির্বাচন উপলক্ষে আজ রাতে বসছে আওয়ামী লীগ

আপডেট টাইম : ০৯:৪২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০১৮