ঢাকা ০৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

আওয়ামী লীগের ভেতরে সৈয়দ আশরাফের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন সৈয়দ আশফাকুল ইসলাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮
  • ৪৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের ভেতরেই দলটির প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন তার চাচাতো ভাই সৈয়দ আশফাকুল ইসলাম। ওয়ান ইলেভেনের কুশীলবরা এ ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন তিনি।

সৈয়দ আশফাক কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন ডিরেক্টর। গতকাল টেলিফোনে দেয়া সাক্ষাৎকারে সৈয়দ আশফাক জানান, সৈয়দ আশরাফ বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। তিনি ভালো আছেন। খুব শিগগিরই দেশে আসবেন তিনি। স্ত্রী মারা যাওয়ার পরে পরিবারের লোকেরাই দেশের বাইরে থেকে ঘুরে আসার পরামর্শ দিয়েছেন।

পাশাপাশি সেখানে স্বাস্থ্য পরীক্ষাও করছেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচনে সৈয়দ আশরাফ অংশ নিচ্ছেন কিনা- জানতে চাইলে তিনি বলেন, এটা তো প্রধানমন্ত্রী ঠিক করবেন। তার (সৈয়দ আশরাফ) তো বলার কিছু নাই। সবকিছুই নেত্রীর ওপর নির্ভর করছে। সৈয়দ আশরাফ তো একটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। তারপরও মাননীয় প্রধানমন্ত্রী যদি কোনো দায়িত্ব তাকে দিতে চান তাহলে অবশ্যই উনি দায়িত্ব নেবেন আশা করি।

সৈয়দ আশরাফের ফুসফুস ক্যানসারে আক্রান্তের খবর ভুয়া বলেও জানান তার ভাই। ষড়যন্ত্রের অংশ হিসেবে এসব প্রচার করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। কারা এ ষড়যন্ত্র করছে জানতে চাইলে তিনি বলেন, ষড়যন্ত্র করছে ওয়ান ইলেভেনের কুশীলবরা। এরাই মূল হোতা। ওয়ান ইলেভেনের এই কুশীলবরা দলের ভেতরেই ছিল। নেত্রীকে যারা মাইনাস করতে চেয়েছিল তারা এখন নেত্রীর আশেপাশে থেকে বিশ্বস্ত লোক যারা আছে তাদের সরানোর চেষ্টা করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

আওয়ামী লীগের ভেতরে সৈয়দ আশরাফের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন সৈয়দ আশফাকুল ইসলাম

আপডেট টাইম : ০৯:৩২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮