হাওর বার্তা ডেস্কঃ গতকাল বিকাল ৩টায় কিশোরগঞ্জ নিকলী উপজেলায় কেন্দ্রীয় ঈদগাহে সদর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য নবায়ন ও কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে। নিকলী সদর ইউনয়ন আওয়ামীলগি সভাপতি মো. কফিল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাহের আলীর সঞ্চালনায় সদস্য নবায়ন ও কর্মি সভায় প্রধান অতিথি কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের এমপি আলহাজ্ব আফজাল হোসেন উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইসহাত ভ’ইয়া, সাধারণ সম্পাদক ও নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, অতিথি উপজেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা ও ভাইস চেয়ারম্যান রওশন আক্তার, দলটির অংগ ও সহযোগি সংগঠনসহ ইউনিয়নটির বিভিন্ন ওয়ার্ড আওয়ামীগের নেতা কর্মি বক্তব্য রাখেন।
প্রধান অতিথি তার ভাষণে উপজেলাটিতে আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন ফিরিস্তি তুলে ধরে নজির বিহীন বলে উল্লেখ করেন। এ সময় তিনি ৮ই ফেব্রুয়ারী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বিএনপি নেতা কর্মিদের ঘর হতে না বেরুবার নির্দেশ দেন। কোনরুপ গোলযোগের চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবেনা বলে জানান। সভা শেষে প্রবীণ রাজনীতিক ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কারার গিয়াস উদ্দিনকে দিয়ে দলীয় সদস্য পদ নবায়ন প্রকৃয়ার উদ্বোধন করেন।
Reporter Name 






















