ঢাকা ১০:১১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্তির বিষয়ে আগ্রহী তথ্যমন্ত্রী বাংলাদেশ কোথায় যাবে, তা অন্য রাষ্ট্র নির্ধারণ করবে না: পররাষ্ট্র উপদেষ্টা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো হরমুজ প্রণালি বন্ধে ইরানের ঘোষণার পর সতর্ক মার্কিন বাহিনী হাওরের কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা সহায়তা দেবে সরকার হাওরে দুর্যোগ : কী হবে বিচার চাহিয়া বন্ধু আর আব্বুকে নিয়ে ব্রাজিলের খেলা দেখতেই বাংলাদেশ থেকে আমেরিকায় এসেছি ৪৫ দিন কলা খেলে কী ঘটে শরীরে হেলথ কার্ড, বিশেষায়িত হাসপাতালসহ স্বাস্থ্যখাতে একগুচ্ছ পরিকল্পনা বিনিয়োগ পরিবেশের অভাবে অর্থপাচার

টঙ্গীর তুরাগ নদীর তীরের বিশ্ব ইজতেমায় আরো এক বিদেশি মুসল্লির মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮
  • ৫০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ টঙ্গীর তুরাগ নদীর তীরের বিশ্ব ইজতেমা ময়দানে আরো এক বিদেশি মুসল্লির মৃত্যু হয়েছে। আবদুর রহমান জুব্বা (৭০) নামের এই মুসল্লি দক্ষিণ আফ্রিকার দেশ জিবুতির নাগরিক। আজ ভোরে বিশ্ব ইজতেমার বিদেশি কামরায় মৃত্যু হয় আবদুর রহমানের।

ইজতেমার মুরব্বি প্রকৌশলী গিয়াস উদ্দিন জানান, ইজতেমার প্রথম ধাপে অংশ নিতে বাংলাদেশে আসেন আব্দুর রহমান জুব্বা। দ্বিতীয় ধাপে অংশ নেওয়ার জন্য তিনি ইজতেমায় থেকে যান। গতকাল রাত দেড়টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে রাজধানীর উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজ সকাল ১০টায় জানাযা শেষে ইজতেমা ময়দানের কবরস্থানে আবদুর রহমানকে দাফন করা হয়। এ নিয়ে এবারের বিশ্ব ইজতেমার প্রথম ধাপে দুজন বিদেশি মুসল্লিসহ ৫ জন মারা গেছেন।

১৯ জানুয়ারি বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে। ২১ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ৫৩তম বিশ্ব ইজতেমা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্তির বিষয়ে আগ্রহী তথ্যমন্ত্রী

টঙ্গীর তুরাগ নদীর তীরের বিশ্ব ইজতেমায় আরো এক বিদেশি মুসল্লির মৃত্যু

আপডেট টাইম : ০৫:৩৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮