ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এখনও ফাঁকা ৩৪ হাজার কোটা, হজ নিবন্ধনের আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার বাংলাদেশি সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে ভারত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিন্সেস ডায়ানার ভাইয়ের নতুন বই ঘিরে রাজপরিবারে তোলপাড় নদীর বুকে পিলার আছে শুধু, সেতুর নেই দেখা জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক ককটেল বিস্ফোরণের ঘটনায় পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: ইউজিসি সদস্য ড. মামুন

শাহাদাতের বাসায় তালা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০০:৩১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫
  • ৪২৯ বার

জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীবের বাসায় এখন তালা ঝুলছে। কাজের মেয়েকে নির্যাতনের অভিযোগে্ আটক হওয়ার ভয়েই তিনি বাসা ছেড়ে পালিয়েছেন বলে ধারণা করছে পুলিশ। তবে তাকে গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূইয়া মাহবুব বলেন, ‘মিরপুরের সেকশন-২ এর এইচ ব্লকের ৫ নম্বর রোডের ৬ নম্বর বাসার বাসিন্দা শাহাদাত হোসেন। তার বাসায় এখন তালা ঝুলছে। বাসায় কেউ নেই। তবে তাকে আটক করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

ওসি আরও বলেন, ‘রবিবার দুপুরে শাহাদাত হোসেন নিজেই মিরপুর মডেল থানায় তার গৃহকর্মী নিখোঁজ মর্মে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর রবিবার রাত সাড়ে ১০টার দিকে পল্লবী এলাকা থেকে হ্যাপি নামের ১১ বছরের ওই গৃহকর্মীকে উদ্ধার করে পুলিশ। তার চিকিৎসা চলছে। চোখে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কে তাকে নির্যাতন করেছে তা প্রাথমিকভাবে কেউ জানাতে পারেনি।’

মিরপুরের সেকশন-২ এর এইচ ব্লকের ৫ নম্বর রোডের ৬ নম্বর বাসার বাসিন্দা শাহাদাত হোসেন জিডিতে হ্যাপির ঠিকানা হিসেবে রাজধানীর শাহজাহানপুরের গুলবাগ ঝিলেরপাড় উল্লেখ করলেও পিতা অজ্ঞাত দেখিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শাহাদাতের বাসায় তালা

আপডেট টাইম : ১১:০০:৩১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫