ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

জামায়াতের সাবেক ২ এমপিসহ আটক ১৩

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫
  • ৩৩৬ বার

ঢাকার পল্লবী থেকে জামায়াতের সাবেক এমপি মজিবুর রহমান, মিয়া গোলাম পরওয়ারসহ ১৩ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার পল্লবীর ১০ নম্বর সড়কের ১১ নম্বর লাইনে ৪ নম্বর বাসার তৃতীয় তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ অভিযান চলে সকাল পৌনে ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এ সময় ওই বাসা থেকে ২০টি হাতবোমা, জিহাদি বই ও লাঠি উদ্ধার করা হয়। বোমাগুলো সেখানেই নিষ্ক্রিয় করা হয় বলে জানায় পুলিশ।

গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার নাসির গণমাধ্যমকে বলেন, জামায়াত নেতা হারুণ-অর রশিদের পল্লবীর ওই বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সেখানে গোপন বৈঠক করছিলেন তারা। ওই বাসা থেকে ২০টি হাতবোমাও উদ্ধার করা হয় বলে জানান তিনি।

আটক জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার খুলনা-৫ আসনের সাবেক সংসদ। আর রাজশাহীর সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান জামায়াতের ভারপ্রাপ্ত নায়েবে আমির।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

জামায়াতের সাবেক ২ এমপিসহ আটক ১৩

আপডেট টাইম : ১০:৪৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫