ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার প্রস্তুতি চলছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮
  • ৬৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বে দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েতের প্রথম ধাপের বিশ্ব ইজতেমা শুরু হবে আগামী ১২ জানুয়ারি থেকে । তুরাগ নদীর তীরে এখন চলছে প্রথম পর্বের ইজতেমার জোর প্রস্তুতি। ৫৬০ একর জমিতে চলছে প্যান্ডেল নির্মাণের কাজ। সেই সাথে সমান তালে চলছে বিদ্যুৎ লাইন টানা, পানি লাইন পরীক্ষাব্যবস্থা মেরামত ও পরিচ্ছন্নতার কাজ।

ধর্মপ্রাণ মুসল্লিদের তিনদিন অবস্থানের জন্য তৈরি করা হয় বিশাল মাঠে চটের শামিয়ানা। তৈরি করা হয় বয়ানমঞ্চ, দোয়া মঞ্চ, বিদেশি মুসল্লিদের জন্য মাঠের উত্তর-দক্ষিণ দিকে নিবাস, তুরাগ নদীতে ভাসমান সেতু, পর্যবেক্ষণ টাওয়ার ইত্যাদি।

প্রতিবছরের ন্যায় এবারও এসব কাজ তাবলীগ জামাতের সাথী, স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থীরা ও কলকারখানার শ্রমিকসহ বিভিন্ন পেশার মুসলমান ধর্মাবলম্বীরা করছেন। কেউ প্যান্ডেলের চট সেলাই করছেন, কেউ খুঁটি আনছেন, কেউ খুঁটি পুতছেন, কেউ চট টানাচ্ছেন, কেউ ময়দান পরিষ্কার করছেন। সকলেই এখন প্রস্তুতির কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। কারো মধ্যে যেন কোনো বিরক্তি নেই। মাঠের বিভিন্নস্থানে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লিকে প্রস্তুতি কাজ করতে দেখা গেছে।

উল্লেখ, এবারও বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথমপর্ব শুরু হবে আগামী ১২ জানুয়ারি। ১৪ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথমপর্ব শেষ হবে। ৪ দিন পর ১৯ জানুয়ারি শুরু হবে দ্বিতীয়পর্ব। একইভাবে ২১ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয়পর্ব তথা এবারের বিশ্ব ইজতেমা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার প্রস্তুতি চলছে

আপডেট টাইম : ১২:৩৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮