ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত’ লড়াইয়ের ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ২৩ দিনে রেমিট্যান্স এলো ৩৪৫০২ কোটি টাকা স্বাধীনতার গৌরবময় ইতিহাস সংরক্ষণ করা জরুরি : সংস্কৃতি মন্ত্রী ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ সরকারের সৎ মায়ের নির্যাতন, মা’র কবরের পাশে শিশুর কান্না ভাইরাল নতুন সিদ্ধান্ত, ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ৫ দিনের রিমান্ডে ঈদের পর প্রথম কর্মদিবসে প্রায় ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী ৭ দিনের অভিযান আসাদগেট-শ্যামলীতে সব ক্লিনিক পরিদর্শন, অনিয়মে ছাড় নয় : স্বাস্থ্যমন্ত্রী

বিশ্ব ইজতেমার প্রস্তুতির কাজ প্রায় শেষ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭
  • ৪২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ টঙ্গীর তুরাগ নদীর তীরে ২০১৮ সালের বিশ্ব ইজতেমার ৮০ শতাংশ প্রস্তুতিমূলক কাজ প্রায় সম্পন্ন হয়েছে। প্রতিবছর বিশ্ব ইজতেমা ময়দানের প্রস্তুতির কাজ তাবলিগ জামায়াতে চিল্লায় অংশ নেয়া মুসল্লিসহ আশপাশের লোকজন নিজেদের উদ্যোগে কাজ করে থাকেন।

আগামী ১২ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হয়ে ১৪ জানুয়ারি আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। মাঝে ৪ দিন বিরতির পর ১৯ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হয়ে ২১ জানুয়ারি আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে ২০১৮ সালের বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ।

বিশ্ব ইজতেমার মুরুব্বী ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন জানান, ইজতেমার ময়দানে তাবলিগ জামায়াতের মুসল্লিসহ দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন এসে প্রতিদিন পর্যায়ক্রমে প্রায় ৪ থেকে ৫ হাজার লোক মিলে মিশে কাজ করছে। গত বছরের মতো এবারও ২০১৮ সালে দুই ধাপে শুরু হবে বিশ্ব ইজতেমা। ইজতেমায় দেশের ৩২টি জেলার মুসল্লিসহ বিদেশি কয়েক হাজার মুসল্লি অংশগ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে।

তিনি আরও জানান, আগামী ১২ জানুয়ারির আগেই বিশ্ব ইজতেমার ময়দানের প্রস্তুতির কাজ শেষ হবে।

ঢাকা, নড়াইল, মাদারীপুর, ভোলা, মাগুরা, পটুয়াখালী, ঝালকাঠি, পঞ্চগড়, ঝিনাইদহ, জামালপুর, ফরিদপুর, নেত্রকোনা, নরসিংদী, পিরোজপুর, কুমিল্লা, কুড়িগ্রাম, ফেনী, শেরপুর, নারায়ণগঞ্জ, নীলফামারী, সিরাজগঞ্জ, নাটোর, গাইবান্ধা, লক্ষীপুর, সিলেট, চট্টগ্রাম, ঠাকুরগাঁও, সুনামগঞ্জ, বগুড়া, খুলনা, চুয়াডাঙ্গা এবং রাজশাহীসহ ৩২ জেলার মুসলি¬রা ২০১৮ সালের বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

গাজীপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. জাহিদ আহসান রাসেল জানান, ২০১৮ সালের বিশ্ব ইজতেমাকে সফল করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ নির্দেশ দিয়েছেন। সেই আলোকে গাজীপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র‌্যাব, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব পালন করবেন।

স্বাস্থ্যবিভাগ, গাজীপুর সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, বিআরটিসি, বিশেষ ট্রেন সার্ভিস মুসল্লি-দের সার্বিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে। ইতোমধ্যে বিদেশী মুসল্লি¬দের থাকা খাওয়ার ব্যবস্থা এবং ইজতেমা মাঠের মুসল্লি¬দের ওযুখানা, গোসলখানা, বাথরুমসহ যাতায়াতের সুবিধার্থে ব্যাপক উন্নয়ন করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত’ লড়াইয়ের ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর

বিশ্ব ইজতেমার প্রস্তুতির কাজ প্রায় শেষ

আপডেট টাইম : ০৪:৫২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭