ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত’ লড়াইয়ের ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ২৩ দিনে রেমিট্যান্স এলো ৩৪৫০২ কোটি টাকা স্বাধীনতার গৌরবময় ইতিহাস সংরক্ষণ করা জরুরি : সংস্কৃতি মন্ত্রী ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ সরকারের সৎ মায়ের নির্যাতন, মা’র কবরের পাশে শিশুর কান্না ভাইরাল নতুন সিদ্ধান্ত, ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ৫ দিনের রিমান্ডে ঈদের পর প্রথম কর্মদিবসে প্রায় ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী ৭ দিনের অভিযান আসাদগেট-শ্যামলীতে সব ক্লিনিক পরিদর্শন, অনিয়মে ছাড় নয় : স্বাস্থ্যমন্ত্রী

প্রিয়নবির ঘোষণায় সর্বশ্রেষ্ঠ জিকির ও দোয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭
  • ৫০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ জিকির এবং দোয়া আল্লাহ তাআলার শ্রেষ্ঠ ইবাদত। আর এ জিকির এবং দোয়া’র মধ্যেও রয়েছে পার্থক্য। হাদিসের পরিভাষায় তা প্রমাণিত। প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতের জন্য একটি শ্রেষ্ঠ জিকির ও দোয়া তুলে ধরেছেন।

হজরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ‘সর্বশ্রেষ্ঠ জিকির হলো ‘লা ইলাহা ইল্লাল্লাহ’; আর শ্রেষ্ঠ দোয়া হলো ‘আল-হামদুলিল্লাহ’।’ (তিরমিজি, ইবনে মাজাহ ও মিশকাত)

শ্রেষ্ঠ জিকির ‘লা ইলাহা ইল্লাল্লাহ

doa

তাওহিদের স্বীকৃতি বাণীকে সর্বশ্রেষ্ঠ জিকির হিসেবে সাব্যস্ত করার কারণ হলো- এ বাক্য ছাড়া ঈমান বিশুদ্ধ হয় না এবং মুসলমানও হওয়া যায় না। আর এ জিকিরই হলো ইসলাম ও ঈমানের অস্তিত্বের একমাত্র প্রধান মাধ্যম।

শ্রেষ্ঠ দোয়া ‘আল-হামদুলিল্লাহ’

doa

এটি শ্রেষ্ঠ দোয়া হিসেবে সাব্যস্ত হওয়ার কারণ হলো- এ শব্দদ্বয়ের মধ্যে আল্লাহ তাআলার যাবতীয় প্রশংসা ‘হাম্‌দ ও শোকর’ নিহিত রয়েছে। মানুষ নিয়ামত ও বরকতের কৃতজ্ঞতাস্বরূপ এ শব্দদ্বয় পড়ে থাকে। যেভাবে আল্লাহ তাআলা মানুষকে কৃতজ্ঞতা প্রকাশ করতে বলেছেন। আল্লাহ বলেন- ‘যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর তবে আমি নেয়ামত বাড়িয়ে দেব।’

আল্লাহ তাআলা উম্মতে মুসলিমাকে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘোষিত সর্বশ্রেষ্ঠ জিকির ও দোয়ার মাধ্যমে নিয়মিত জিকির ও দোয়া করে তাঁর আনুগত্য ও নেকট্য লাভ করার তাওফিক দান করুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত’ লড়াইয়ের ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর

প্রিয়নবির ঘোষণায় সর্বশ্রেষ্ঠ জিকির ও দোয়া

আপডেট টাইম : ০৫:২৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭