ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত’ লড়াইয়ের ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ২৩ দিনে রেমিট্যান্স এলো ৩৪৫০২ কোটি টাকা স্বাধীনতার গৌরবময় ইতিহাস সংরক্ষণ করা জরুরি : সংস্কৃতি মন্ত্রী ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ সরকারের সৎ মায়ের নির্যাতন, মা’র কবরের পাশে শিশুর কান্না ভাইরাল নতুন সিদ্ধান্ত, ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ৫ দিনের রিমান্ডে ঈদের পর প্রথম কর্মদিবসে প্রায় ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী ৭ দিনের অভিযান আসাদগেট-শ্যামলীতে সব ক্লিনিক পরিদর্শন, অনিয়মে ছাড় নয় : স্বাস্থ্যমন্ত্রী

মৌলভীবাজারের আঞ্চলিক ইজতেমা ২৫ জানুয়ারি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭
  • ৪৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ মৌলভীবাজারে ৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু হবে আগামী ২৫ জানুয়ারি। টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার ওপর ভিড় ও চাপ কমাতে জেলা ভিত্তিক আঞ্চলিক ইজতেমা শুরু হয়। এবারই প্রথম মৌলভীবাজারে আঞ্চলিক এ ইজতেমা শুরু হবে।

গতকাল দুপুরে এ আঞ্চলিক ইজতেমাকে সফল করতে মৌলভীবাজারের প্রস্তাবিত উপশহরে প্যান্ডেল তৈরির কাজের উদ্বোধন করা হয়। মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, পুলিশ সুপার শাহ জালাল, পৌর মেয়র ফজলুর রহমানসহ জেলার তাবলীগ জামাতের মুরব্বী মুফতি রশিদ আহমদ ফারুক ইজতেমা মাঠের প্রস্তুতি কাজের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার জেলার জগন্নাথপুরে অবস্থিত প্রস্তাবিত উপশহরের প্রায় ৪০ একর জমির ওপর এ ইজতেমার প্যাণ্ডেল নির্মাণ করা হবে। ৩ দিনব্যাপী এ ইজতেমা ২৫ জানুয়ারি শুরু হয়ে ২৭ জানুয়ারি শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

এ ইজতেমায় প্রায় ৫ লক্ষাধিক মানুষের আগমন ঘটবে বলে আশা প্রকাশ করেন তাবলীগ জামাতের জেলা মুরব্বীরা। জেলার সব থানার মানুষের সঙ্গে সঙ্গে বিদেশি মেহমানও অংশগ্রহণ করবে এ ইজতেমায়। বিদেশি মেহমানদের জন্য আলাদা আবাসন নির্মাণ করা হবে।

উল্লেখ্য যে, ২০১৮ সালের বিশ্ব ইজতেমার দুই পর্বও অনুষ্ঠিত হবে আগামী জানুয়ারি মাসে। ২০১৮ সালের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ১২-১৪ জানুয়ারি আর দ্বিতীয় পর্বের ইজতেমা ১৯-২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ইজতেমার প্রতি পর্বের শেষ দিন আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত’ লড়াইয়ের ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর

মৌলভীবাজারের আঞ্চলিক ইজতেমা ২৫ জানুয়ারি

আপডেট টাইম : ০৪:৩৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭