ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

হাতুরুসিংহ কি সত্যিই টাইগারদের ছেড়ে চলে যাচ্ছেন?

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০১৫
  • ৪২৪ বার

বাংলাদেশে ক্রিকেট টিমকে আকাশ সমান উচ্চতায় নিয়ে যাওয়া কোচ হাতুরুসিংহ টাইগার শিবির থেকে সরে গিয়ে শ্রীলঙ্কার প্রধান কোচ হচ্ছেন- এমন খবরে বিশ্মত সমস্ম ক্রিকেট প্রেমি। তবে এই খবরের সত্যতা এখনও মেলেনি। তবে শ্রীলঙ্ক হাতুরুসিংহকে কোচ নিয়োগের ব্যাপারে দারুণ আগ্রহী।

কারণ, সম্প্রতি শ্রীলঙ্কা দল প্রথমে পাকিস্তান, এরপর ভারতের সঙ্গে সিরিজ হারে। হারের ব্যর্থতার দায় নিয়ে ইতিমধ্যেই প্রধান কোচের পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এক সময়ের লঙ্কান উদ্বোধনী ব্যাটসম্যান মারভান আতাপাত্তু।

আতাপাত্তুর এমন বিদায়ে এখন উদগ্রিব হয়ে কোচ খোজার কাজে ব্যস্ত রয়েছে শ্রীলঙ্ক ক্রিকেট বোর্ড। তবে তাদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে টাইগারদের কোচ হাতুরুসিংহ।

এর বাইরে সদ্য অবসর নেওয়া কুমার সাঙ্গাকারার কথাও ভাবছে শ্রীলঙ্কা। এছাড়াও সারে কাউন্টি ক্রিকেট ক্লাবের কোচ গ্রাহাম ফোর্ডের দিকেও রয়েছে লঙ্কান বোর্ডের নজর।

শ্রীলঙ্কার সাবেক সহকারী কোচ পল ফারর্বাস জানিয়েছেন, লঙ্কান এই দলকে সামনের দিকে এগিয়ে নিতে কোচের ভূমিকায় কুমার সাঙ্গাকারাকে রাখা উচিত।

ক্রিকইনফোকে তিনি বলেন, ‘সাঙ্গাকারার মতো অভিজ্ঞ খেলোয়াড় খুব কমই রয়েছে। আমি যখন সহকারী কোচ ছিলাম তখন দেখেছি ওর পরিশ্রম আর অধ্যবসায়। আমার মতে তারুণ্যনির্ভর শ্রীলঙ্কার দায়িত্ব তার হাতে তুলে দেওয়া উচিত।’

আর ২০১২ সালে গ্রাহাম ফোর্ডের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে রানার্স আপ হয় শ্রীলঙ্কা। সাউথ আফ্রিকায় জন্ম নেওয়া ৫৪ বছর বয়সী ফোর্ডকে একজন সফল টেকনিক্যাল কোচ হিসেবেই চেনে ক্রিকেট বিশ্ব।

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে আতাপাত্তুর মেয়াদ ছিল ২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত । তবে গ্রাহাম ফোর্ডকে নিয়ে ২০১৯ সালের বিশ্বকাপের দিকে তাকিয়ে বড় ধরণের চুক্তির দিকেও যেতে রাজি রয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

আগামী মাসে শ্রীলঙ্কায় দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজ। ওই সিরিজের আগেই নতুন কোচ নিয়োগ দিতে চায় লঙ্কান ক্রিকেট বোর্ড।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

হাতুরুসিংহ কি সত্যিই টাইগারদের ছেড়ে চলে যাচ্ছেন?

আপডেট টাইম : ০৭:০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০১৫