ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

শূন্য থেকে শুরু করছেন রেসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫
  • ৩৫৫ বার

বন্ধন বিশ্বাসের ‘শূন্য’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন রেসি। এর আগে একই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন হ্যাপী। পরে তাকে বাদ দিয়ে চুক্তিবদ্ধ করা হয় নায়িকা তন্ময়কে।

গতকাল রাতে ছবিটিতে রেসিকে চুক্তিবদ্ধ করা হয়। এ ছবির মধ্য দিয়ে রেসির ক্যরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু হচ্ছে। ওমর সানির স্ত্রীর চরিত্রে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাকে।

এই সম্পর্কে রেসি বলেন, ‘ছবির গল্পটা অনেক ভালো লেগেছে। তাই অনেকদিন পর নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলাম। এই ছবিটির গল্প আমার চরিত্রের উপর নির্ভর করে গড়ে উঠেছে। আমি সাধারণত যে ধরণের চরিত্রের অভিনয় করি দর্শক তেমনই একটি চরিত্রে আমাকে ছবিটিতে দেখতে পাবেন’।

তন্ময়ের বিপরীতে ছবিটিতে অভিনয় করবেন নবাগত তুরাজ খান। এটি তুরাজ খানের প্রথম ছবি হলেও তন্ময় এর আগে ‘বাপজানের বায়স্কোপ’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন।

চলতি মাসের ২২ তারিখে ‘শূন্য’ ছবির শুটিং শুরু হবে। প্রথমদিকে ঢাকার বিভিন্ন লোকেশনে ছবিটির চিত্রায়ন হবে।

এই ছবিটি ছাড়াও মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‘লাল সবুজের সুর’ নামের আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ আছেন চিত্রনায়িকা রেসি।

২০০৪ সালে বুলবুল জিলানী পরিচালিত ‘নীল আঁচল’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় নাম লেখান রেসি। মাঝে বেশ কিছুদিন স্বামী-সংসার নিয়ে ব্যস্ত থাকায় চলচ্চিত্র থেকে দূরে ছিলেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যা: যুবদল আহ্বায়ক নৌশাদ গ্রেপ্তার

শূন্য থেকে শুরু করছেন রেসি

আপডেট টাইম : ০৯:০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫