ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

মেঘনা নদীর পাড়ে ইজতেমার প্রস্তুতি এগিয়ে চলছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭
  • ৪০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্ব ইজতিমার তত্ত্বাবধানে চাঁদপুরে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে জেলা পর্যায়ে তাবলীগ জামাতের ইজতিমা। আগামী ৩০ নভেম্বর, ১ ও ২ ডিসেম্বর এ তিনদিন শহরের পুরাণবাজার জাফরাবাদ মেঘনা নদীরপাড়ে অনুষ্ঠিত হবে এ ইজতিমা। এখানে ৪/৫ লক্ষাধিক মুসল্লির সমাগম হবে বলে আয়োজকরা আশাবাদী।
শহরের এমদাদিয়া মাদরাাসা সংলগ্ন মেঘনা নদীর পাড় ঘেঁষে স্থানীয়দের বিশাল জমিতে এ ইজতিমার প্যান্ডেলের কাজ দেস্ক গতিতে এগিয়ে চলছে। প্রতিদিন গড়ে ৪/৫শ’ লোক স্বেচ্ছায় প্যান্ডেলসহ আনুষঙ্গিক স্থাপনা নির্মাণে কাজ করছেন। চাঁদপুরের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন পেশা ও শ্রেণীর লোকজন প্যান্ডেল নির্মাণের কাজে সহায়তা করছেন। পাশাপাশি বিভিন্ন উপজেলার কলেজ, স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরাও প্যান্ডেলের কাজ ও স্বেচ্ছাসেবীর কাজ করছেন। আমন্ত্রিত বিদেশী অতিথিদের থাকার জন্যে আলাদা প্যান্ডেল নির্মাণ করা হচ্ছে। এছাড়া মুসল্লিদের গোসল, ওযুর ব্যবস্থা ও পর্যাপ্ত টয়লেট নির্মাণ করা হচ্ছে।
তাবলীগ জামাতের স্থানীয় মুরব্বিরা জানান, টঙ্গীর বিশ্ব ইজতিমার আওতায় এ বছর দেশের ৩২টি জেলায় আলাদাভাবে জেলা ভিত্তিক ইজতিমার আয়োজন করা হয়েছে। চাঁদপুরে প্রথমবারের মতো বিশাল এ ইজতিমার আয়োজন করায় জেলার ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে আল্লাহ ও রাসূলের পথে বলিয়ান হবার উদ্দীপনা আরো বেগবান হয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ ইজতেমার প্যান্ডেলস্থান এক নজর দেখার জন্যে নদীর পাড়ে সমবেত হচ্ছেন। মাঠের আশপাশে বসবাসরত বাসিন্দারাও যার যার সাধ্যমতো প্যান্ডেল নির্মাণে সহায়তা করে যাচ্ছেন। স্থানীয় মুরুব্বি মাওলানা আঃ রশিদ, আলহাজ জাহাঙ্গীর আখন্দ সেলিম, আলহাজ মোঃ সিরাজুল ইসলাম খানসহ আরো অনেকে চাঁদপুরে জেলা পর্যায়ে বিশ্ব ইজতেমা আয়োজনে পুরাণবাজার এমদাদীয়া মাদ্রাসা সংলগ্ন মেঘনা নদী বেষ্টিত জাফরাবাদ এলাকার বিশাল এ জায়গাটি নির্ধারণ করেন। এলাকার মানুষও মুরুব্বিদের অনুরোধে ইজতিমার জন্যে তাদের জায়গা-জমি ব্যবহারের জন্যে ছেড়ে দেন।
আয়োজকদের মধ্যে স্থানীয় মুরুব্বি হাজী আব্দুল লতিফ দাবি করেন, সব শ্রেণির ধর্মপ্রাণ মুসল্লি ইজতিমায় অংশগ্রহণ করলে লাখ লাখ মুসল্লির সমাবেশ ঘটবে। টঙ্গী ইজতিমা মাঠের ন্যায় এ মাঠেও ৮টি উপজেলা থেকে আগত মুসল্লিদের জন্যে আলাদাভাবে থাকার ব্যবস্থা করা হচ্ছে। মুসল্লিদের সার্বক্ষণিক নিরাপত্তারও ব্যবস্থা রাখা হবে। এতে তারা সরকারি কোনো প্রকার সহায়তা নিচ্ছেন না।
এদিকে গত তিনদিন আগে জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল, পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলাল, ব্যবসায়ী নেতা ও ইজতিমা আয়োজক মুরুব্বি জাহাঙ্গীর আখন্দ সেলিম ইজতিমা স্থান পরিদর্শন করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

মেঘনা নদীর পাড়ে ইজতেমার প্রস্তুতি এগিয়ে চলছে

আপডেট টাইম : ১২:৪৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭