ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

ইজতিমায় ৬ লাখ মুসল্লির সমাগমের সম্ভাবনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭
  • ৪৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্ব ইজতিমার তত্তাবধানে চাঁদপুরেও প্রথমবারের মত অনুষ্ঠিত হবে চাঁদপুর জেলা ইজতিমা। আগামী ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর ৩ দিনব্যাপী ইজতিমায় প্রায় ৫-৬লাখ মুসল্লির সমাগমের আশা করছেন আয়োজকরা। চাঁদপুর শহরের পুরাণ বাজার এমদাদিয়া মাদ্রাসা সংলগ্ন মেঘনা নদীর পাড়ে ইজতিমার প্যান্ডেলের কাজসহ প্রয়োজনীয় প্রস্তুতি দ্রত এগিয়ে চলছে। প্রতিদিন গড়ে ৫-৮শ’ লোক স্বেচ্ছায় কাজ করছেন।
সরেজমিনে দেখা যায়, বিভিন্ন পেশার লোকজন প্যান্ডেল নির্মাণের কাজে সহায়তা করছেন। পাশাপাশি বিভিন্ন উপজেলার কলেজ, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরাও প্যান্ডেলের কাজে এগিয়ে এসেছেন। আমন্ত্রিত বিদেশী অতিথিদের থাকার জন্য আলাদা প্যান্ডেল নির্মাণ করা হচ্ছে। এছাড়া মুসল্লিদের গোসল, ওযুর ব্যবস্থা ও পর্যাপ্ত টয়লেট নির্মাণ করা হচ্ছে। মাঠে প্রবেশের রাস্তাগুলো প্রশস্ত করা হচ্ছে।
আয়োজকরা জানান, টঙ্গী বিশ্ব ইজতিমার আওতায় এ ইজতিমার আয়োজন চলছে। এবছর দেশের ৩২টি জেলায় আলাদাভাবে জেলা ভিত্তিক ইজতিমার আয়োজন করা হচ্ছে। চাঁদপুরে প্রথমবারের মত বিশাল এ ইজতিমার আয়োজন করায় জেলার ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে বেশ আনন্দ বিরাজ করছে। মাঠের আশপাশে বসবাসরত বাসিন্দারাও সাধ্যমত প্যান্ডেল নির্মাণে সহায়তা করছেন। তারা আরো জানান, সব শ্রেণীর ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতিমায় অংশগ্রহণ করলে প্রায় ৫-৬ লাখ মুসল্লির সমাবেশ ঘটবে। টঙ্গী ইজতিমা মাঠের ন্যায় এ মাঠেও ৮ উপজেলা থেকে আগত মুসল্লিদের জন্য আলাদাভাবে বসার ব্যবস্থা থাকবে। মুসল্লিদের সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

ইজতিমায় ৬ লাখ মুসল্লির সমাগমের সম্ভাবনা

আপডেট টাইম : ০৭:০৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭