ঢাকা ১২:০৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আবারও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে স্বর্ণের দাম ইসরায়েলকে নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সক্ষমতা যাচাই করতে চায় ইরান গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা’ পলাশ মারা গেছেন নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী পাকিস্তানে আফগানিস্তানের বিমান হামলা প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম শ্রেণিকক্ষে শিক্ষককে কুপিয়ে হত্যা, দুই বছর পর রহস্য উদঘাটন স্ত্রীর আত্মহত্যার মামলায় অভিনেতা আলভী কারাগারে ষষ্ঠ শ্রেণি থেকেই পাঠ্যবইয়ে বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী

সর্বোত্তম নফল ইবাদত তাহাজ্জুদ নামাজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭
  • ৩৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বলা হয়, নফল ইবাদত-বন্দেগি ছড়া কখনও আল্লাহর অলি হওয়া যায় না। আর নফল ইবাদতের মধ্যে উত্তম ইবাদত হলো- নামাজ। এই নফল নামাজের মধ্যে আবার সর্বোত্তম নামাজ হলো- শেষরাতের নামাজ। অর্থাৎ তাহাজ্জুদের নামাজ।

তাহাজ্জুদ নামাজ হলো- নেককার ও আল্লাহওয়ালাদের লক্ষণ। যেমন হজরত রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘তোমরা রাতের নামাজ(তাহাজ্জুদ) জরুরি করে নাও, কারণ তা নেককার লোকদের অভ্যাস, তোমাদের রবের নৈকট্য, গোনাহের কাফফারা ও পাপ থেকে সুরক্ষা।’ –তিরমিজি

যারা রাতের বেলা নির্জনে আল্লাহ ইবাদতে মশগুল থাকে তারাই আল্লাহর প্রকৃত আশেক বান্দা। রাতের নির্জনে আল্লাহর সামনে যারা সেজদায় লুটিয়ে থাকে তাদের সম্পর্কেই আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ‘(রহমানের আসল বান্দা) তারাই যারা নিজেদের রবের সামনে সিজদায় অবনত হয়ে ও দাঁড়িয়ে রাত কাটিয়ে দেয়।’ -সূরা ফুরকান: ৬৪

তাহাজ্জুদ গোজার বান্দাদের সম্পর্কে আল্লাহতায়ালা আরও ইরশাদ করেন, ‘(মুত্তাকিরা) রাতের বেলা তারা কমই ঘুমাতো।’ -সূরা যারিয়াত: ১৭

আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়ার পথ কি এখানেই শেষ? তাদের কোনো পুরস্কার নেই? অবশ্যই আল্লাহতায়ালা তাদের জন্য পুরস্কারের ঘোষণা করেছেন। কী সেই পুরস্কার? তিনি ইরশাদ করেন, ‘তাদের পিঠ থাকে বিছানা থেকে আলাদা, নিজেদের রবকে ডাকে আকাঙ্খা সহকারে এবং যা কিছু রিজিক আমি তাদেরকে দিয়েছি তা থেকে ব্যয় করে। তারপর কেউ জানে না তাদের কাজের পুরস্কার হিসেবে তাদের চোখের শীতলতার কি সরঞ্জাম লুকিয়ে রাখা হয়েছে।’ -সূরা সিজদাহ: ১৬-১৭

নিয়মিত তাহাজ্জুদ আদায়কারীদের জন্য আল্লাহতায়ালা কত দামী পুরস্কার লুকিয়ে রখেছেন তা তারা কল্পনাও করতে পারবে না। হজরত আবদুল্লাহ ইবনে সালাম (রা.) থেকে বর্ণিত, এক হাদিসে বলা হয়েছে, যখন নবী করিম (সা.) মদিনায় আগমন করেন, তখন আমি সর্বপ্রথম তাকে বলতে শুনেছি, তিনি বলেছেন, হে লোকেরা! তোমরা সালামের প্রসার করো, খাদ্য দান করো, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখো ও রাতে নামাজ (তাহাজ্জুদ) আদায় করো যখন মানুষেরা ঘুমিয়ে থাকে, তাহলে নিরাপদে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আবারও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে স্বর্ণের দাম

সর্বোত্তম নফল ইবাদত তাহাজ্জুদ নামাজ

আপডেট টাইম : ০৭:৪২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭