ঢাকা ১২:০৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে ফেসবুক থেকে এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম হচ্ছে ‘মদের বারে’: রাশেদ খাঁন আবারও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে স্বর্ণের দাম ইসরায়েলকে নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সক্ষমতা যাচাই করতে চায় ইরান গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা’ পলাশ মারা গেছেন নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী পাকিস্তানে আফগানিস্তানের বিমান হামলা প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম শ্রেণিকক্ষে শিক্ষককে কুপিয়ে হত্যা, দুই বছর পর রহস্য উদঘাটন

রোহিঙ্গাদের পাশে দাঁড়ালেন স্কটল্যান্ডের মুসলিম নারীরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭
  • ৩৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক নির্যাতিত রোহিঙ্গাদের সহযোগিতায় এবার এগিয়ে আসলেন স্কটল্যান্ডের ফালকার্ক শহরের নারীদের একটি দল। তারা রোহিঙ্গা মুসলমানদের সহযোগিতা প্রদানে ইতিমধ্যে ১৩০০ পাউন্ড সংগ্রহ করেছেন। তাদের পক্ষ থেকে রোহিঙ্গাদের সাহায্যার্থে অর্থ সংগ্রহ অব্যাহত থাকবে।

স্কটল্যান্ডে ‘রেইনবো’ নামে প্রসিদ্ধ এই নারী দলটি অর্থ সংগ্রহের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেন। এই অনুষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, সিটি কাউন্সিল এবং ফালক্কি চার্চ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জন ম্যাক ইনালী নামে ফালকার্কের প্রতিনিধি এক সংসদ সদস্য জানান, ‘স্কটল্যান্ডের নারীদের দল ‘রেইনবো’ এই অনুষ্ঠানের মাধ্যমে নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের করুন পরিস্থিতি সম্পর্কে অবহিত হতে পেরেছে। ওই অনুষ্ঠানে তারা রোহিঙ্গাদের জন্য ১৩০০ পাউন্ড সংগ্রহ করে।

‘রেইনবো’ সংগঠনের সভাপতি সামিনা আলী বলেন, ‘সংগৃহীত অর্থ রোহিঙ্গা মুসলমানদের হাতে পৌঁছে দেয়ার জন্য ব্রিটিশ ইসলামী ত্রাণ সমিতির কাছে ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে।

মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক মুসলিম বিরোধী অভিযানের ফলে লাখ লাখ মুসলমান রাখাইন ছেড়ে বাংলাদেশের উখিয়া, টেকনাফসহ বিভিন্ন স্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী ২৫শে আগস্ট থেকে সেনা অভিযানের দীর্ঘ দুই মাসে ৫ লাখ ৮২ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। প্রকৃত পক্ষে ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

রোহিঙ্গাদের পাশে দাঁড়ালেন স্কটল্যান্ডের মুসলিম নারীরা

আপডেট টাইম : ০৫:১৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭