ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

আখেরি চাহর সোম্বা ১৫ নভেম্বর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২২:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭
  • ৫৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ আজ ১৪৩৯ হিজরি সনের সফর মাসের প্রথম দিন। ২৫ সফর প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লমের রোগমুক্তি দিবস বা আখেরি চাহর সোম্বা। সে হিসেবে আগামী ১৫ নভেম্বর ২০১৭ আখেরি চাহর সোম্বা। গত শুক্রবার (২০ অক্টোবর) জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় ১৫ নভেম্বর (২৫ সফর ১৪৩৯ হিজরি) ‘আখেরি চাহর সোম্বা’র বিষয়টি নিশ্চিত করেছেন।

সফর মাসের শেষ বুধবারকে আখেরি চাহর সোম্বা বলা হয়। সাধারণ মুসলমানগণ এ দিনটিকে খুশির দিন হিসেবে উদযাপন করে। কিন্তু আখেরি চাহর সোম্বা কী? তা অনেকেই জানে না।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সফর মাসের শেষ দিকে প্রচণ্ড অসুস্থ হয়ে যান। সফর মাসের শেষ বুধবার তিনি অনেকটাই সুস্থতা লাভ করেন। এ খুশিতে অনেক সাহাবি বিভিন্নভাবে দান-সাদকা করেছেন। এ দান-সাদকা নিঃসন্দেহে উত্তম কাজ।

আখেরি চাহর সোম্বা পালনের বিষয়ে এমন কোনো হাদিস বা দলিল নেই যে, পরবর্তীতে সাহাবায়ে কেরাম এ দিনটি খুশির দিন হিসেবে উদযাপন করেছেন বা প্রতি বছর দান-সাদকা করেছেন।

যেহেতু ঐ সময় থেকে শুরু করে পরবর্তীতে সাহাবায়ে কেরামদের যুগে তা ছিল না, সে হিসাবে আখেরি চাহর সোম্বা ঘটা করে পালনের কোনো যৌক্তিকতা নেই।

উল্লেখ্য যে, গত শুক্রবার (২০ অক্টোবর) বাংলাদেশের আকাশে ১৪৩৯ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শনিবার (২১ অক্টোবর) পবিত্র মুহাররম মাস ৩০ দিন পূর্ণ হয় এবং আজ ২২ অক্টোবর রোববার থেকে পবিত্র সফর মাস গণনা শুরু হয়।

গত শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব আনিছুর রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

আখেরি চাহর সোম্বা ১৫ নভেম্বর

আপডেট টাইম : ০৪:২২:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭