ঢাকা ১২:০৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আবারও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে স্বর্ণের দাম ইসরায়েলকে নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সক্ষমতা যাচাই করতে চায় ইরান গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা’ পলাশ মারা গেছেন নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী পাকিস্তানে আফগানিস্তানের বিমান হামলা প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম শ্রেণিকক্ষে শিক্ষককে কুপিয়ে হত্যা, দুই বছর পর রহস্য উদঘাটন স্ত্রীর আত্মহত্যার মামলায় অভিনেতা আলভী কারাগারে ষষ্ঠ শ্রেণি থেকেই পাঠ্যবইয়ে বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী

হাফেজ মামুনকে বিমানবন্দরে নাগরিক সংবর্ধনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭
  • ৫৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বের ৮১ দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে বাংলাদেশকে বিশ্ব দরবারে উজ্জ্বল করে দেশে ফেরার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল সংবর্ধনায় সিক্ত হন বাংলাদেশের গর্ব হাফেজ আব্দুল্লাহ আল মামুন। বাংলাদেশের আরেক বিজয়ী, ওই প্রতিযোগিতায় পঞ্চম হওয়া হাফেজ নাইমুল হক সাদী-ও সঙ্গে ছিলেন।

সৌদি আরবের পবিত্র মক্কায় ৬-৮ অক্টোবর অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের বহনকারী বিমান আজ ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় হাজারো মানুষ তাকে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানাতে বিমানবন্দর এলাকায় ভিড় করে। ব্যানার-ফেস্টুন ও ফুল নিয়ে উপস্থিত হন অনেকে।

উল্লেখ্য, গত ৬-৮ অক্টোবর সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় ৩০ পারা গ্রুপে বাংলাদেশের পক্ষ থেকে অংশ নিয়ে বিশ্বের ৮১টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করেন বাংলাদেশের কিশোর হাফেজ আব্দুল্লাহ আল মামুন। ১১ অক্টোবর তার হাতে নগদ ১২০,০০০ রিয়াল (২৬ লাখ টাকা) এবং সনদপত্র তুলে দেন সৌদি আরবের ধর্মমন্ত্রী ড. সালেহ এবং মসজিদুল হারামের খতিব ড. আব্দুর রহমান আস সুদাইস। সে কুমিল্লার মুরাদনগরের সৌদিপ্রবাসী আবুল বাসারের ছেলে। ইতিপূর্বে সে মিসরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম, দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় (২০১৬) দ্বিতীয় এবং ২০১৪ সালে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিল।

অন্যদিকে একই প্রতিযোগিতায় ১৫ পারা গ্রুপে বাংলাদেশের পক্ষ থেকে অংশগ্রহণ করে পঞ্চম স্থান অধিকার করে সিলেটের মরহুম মাওলানা হাম্মাদ সাদীর সন্তান হাফেজ নাইমুল হজ সাদী। মামুন ও সাদী উভয়ই আন্তর্জাতিক হাফেজ ও কারি নাজমুল হাসান এর ছাত্র।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আবারও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে স্বর্ণের দাম

হাফেজ মামুনকে বিমানবন্দরে নাগরিক সংবর্ধনা

আপডেট টাইম : ১১:২০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭