ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন প্রধানমন্ত্রী দেশকে তাঁর পিতার মতোই এগিয়ে নিয়ে যাচ্ছেন : ভূমিমন্ত্রী ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ছাড়িয়ে নতুন উচ্চতায় মেসি গায়ে হলুদের অনুষ্ঠানে কিশোরকে কুপিয়ে হত্যা ঈদের ছুটি শেষে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জাতীয় পতাকা বিধি যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনা জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ ঈদের ছুটি শেষে সচিবালয়ে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য, কর্মকর্তা-কর্মচারীদের কুশল বিনিময়

হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিশ্ব সেরা কুমিল্লার মামুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭
  • ৩৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ সৌদি আরবের জেদ্দায় ৭৩টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত‘বাদশা আব্দুল আজিজ আল সৌদ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায়’ তৃতীয়বারের মতো আবারও প্রথম স্থান অর্জন করেছেন ১৩ বছর বয়সী হাফেজ আব্দুল্লাহ আল মামুন।

তৃতীয় বারের মতো বিশ্ব সেরা এই কিশোর হাফেজ কুমিল্লার মুরাদনগর উপজেলার কৃতি সন্তান। সে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের হিরাকান্দা গ্রামের আবুল বাশারের ছেলে। এই খবরে তার এলাকার গ্রামের বাড়িতে আনন্দের বন্যা বইছে।

হাফেজ মামুন মিশরের কায়রোতে ৫৫টি দেশের অংশ গ্রহণে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান, ২০১৬ সালে দুবাইয়ে অনুষ্ঠিত ২০তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান এবং ২০১৪ সালের জুলাই মাসে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুররআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিল।

হাফেজ মামুন রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচাস্থ তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র। তার পিতা জানান, মামুন শুধু হিরারকান্দার নয় পুরো দেশের মুখ উজ্জ্বল করেছে। তার জন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন

হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিশ্ব সেরা কুমিল্লার মামুন

আপডেট টাইম : ০৯:১৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭