ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

তামিমদের নিয়ে পাকিস্তানে ‘ঐতিহাসিক’ দিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭
  • ৩৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ তখন ভোর হতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে সঙ্গে নিয়ে পাকিস্তান টাস্ক টিমের (পিটিটি) প্রধান জাইলস ক্লার্ক লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক এয়ারপোর্টে পা রাখলেন। অন্যান্য কর্মকর্তার সঙ্গে তাদের বরণ করে নিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি নাজাম শেঠি। গত আট বছরে এক সঙ্গে এতগুলো আন্তর্জাতিক ক্রিকেটার আর আসেননি পাকিস্তানে।

নিঃসন্দেহে তাই দিনটি ঐতিহাসিক। সেখানে আছেন বাংলাদেশের তামিম ইকবালও। দলটির নেতৃত্ব দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস। আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হবে পাকিস্তান ও বিশ্ব একাদশ। একই মাঠে পরের দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ এবং ১৫ সেপ্টেম্বর। টি-টোয়েন্টি ম্যাচগুলো আন্তর্জাতিক মর্যাদা দিচ্ছে আইসিসি। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়। টেন স্পোর্টস ও বাংলাদেশের গাজী টিভির ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করার কথা রয়েছে। আইসিসির ঘোষণা করা দলটিতে দক্ষিণ আফ্রিকার অপর চার খেলোয়াড় হলেন হাশিম আমলা, ডেভিড মিলার, মরনে মরকেল ও পাকিস্তানে জন্মগ্রহণ করা ইমরান তাহির। দলে আছেন অস্ট্রেলিয়ার তিনজন এবং ওয়েস্ট ইন্ডিজের দু’জন খেলোয়াড়। এছাড়া তামিম ইকবাল বাদে ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের রয়েছে একজন করে ক্রিকেটার। তবে ভারতের কোনো খেলোয়াড় নেই এই দলটিতে।

২০০৯ সালে শ্রীলঙ্কান দলকে বহনকারী বাসে সন্ত্রাসী হামলার পর থেকে শীর্ষ দলগুলো পাকিস্তান সফর থেকে বিরত আছে। এই সময়ের মধ্যে কেবল জিম্বাবুয়ে, আফগানিস্তান ও কেনিয়ার মতো দলগুলোকে দেশে আনতে পেরেছে পিসিবি। আর গিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর বাদে, দীর্ঘ আট বছর যাবত্ পাকিস্তান নিজেদের হোম ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতে খেলে আসছে। এর মধ্যে পিএসএল ফাইনাল নিজেদের মাটিতে আয়োজন করে নিরাপত্তার ব্যাপারে আইসিসির ছাড়পত্র পেয়েছে পাকিস্তান। সেই ম্যাচে ড্যারেন স্যামি, ক্রিস জর্ডানদের সঙ্গে খেলেছিলেন বাংলাদেশের এনামুল হক জুনিয়রও। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের পর দেশটিকে ক্রিকেটে ফেরাতে আইসিসি এবার নিজেদের উদ্যোগেই দল পাঠিয়েছে।

দলটির জন্য রাষ্ট্রপ্রধানের সম-মর্যাদার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তবে, প্রথম সন্তানের জন্মকালীন সময়ে স্ত্রীর পাশে থাকতে পাকিস্তানের এই ঐতিহাসিক ম্যাচটিতে খেলতে পারছেন না ফাস্ট বোলার মোহাম্মদ আমির। পাকিস্তানের ইতিহাস সৃষ্টির দিনে এই ঘটনা একটু হলেও ম্যাচের আলো কমিয়ে দিচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

তামিমদের নিয়ে পাকিস্তানে ‘ঐতিহাসিক’ দিন

আপডেট টাইম : ১২:০০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭