ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ৫৪ বার

Oplus_16908288

বৃহত্তর ময়মনসিংহ সমিতি, ঢাকার উদ্যোগে আগামী ২০ জুন বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সমিতির প্রয়াত নেতৃবৃন্দের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সমিতি সূত্রে জানা গেছে, পূর্বে ১৬ জুন অনুষ্ঠানটি আয়োজনের পরিকল্পনা থাকলেও অনিবার্য কারণে তারিখ পরিবর্তন করে আগামী ২০ জুন শনিবার বিকেল ৫টায় অনুষ্ঠানের নতুন সময় নির্ধারণ করা হয়েছে।

রাজধানীর সেগুনবাগিচাস্থ গণপূর্ত অধিদপ্তরের অডিটোরিয়াম (দ্বিতীয় তলা), পূর্ত ভবনে এ বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বৃহত্তর ময়মনসিংহ সমিতি, ঢাকার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। সঞ্চালনা করবেন সমিতির মহাসচিব এবং বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) নাসির-উদ-দৌলা।

সমিতির নেতৃবৃন্দ জানিয়েছেন, প্রয়াত সাবেক সভাপতি, মহাসচিব ও অন্যান্য গুণী নেতাদের অবদান স্মরণ এবং তাঁদের আত্মার শান্তি কামনায় এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সমিতির সকল সদস্য, শুভানুধ্যায়ী ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বাসিন্দাদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, আয়োজকরা সকলের কাছে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন এবং অনুষ্ঠান সফল করতে সবার সহযোগিতা কামনা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সরকারকে এখনই সতর্ক হতে হবে

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

আপডেট টাইম : ১১:৫৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬