ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

সিপিএলে চ্যাম্পিয়ন ত্রিনবাগো নাইট রাইডার্স

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪২:০৪ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭
  • ৩৫১ বার
হাওর বার্তা ডেস্কঃ দ্বিতীয়বারের মতো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) চ্যাম্পিয়ন হয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রবিবার সকালে অনুষ্ঠিত লো স্কোরিং ফাইনালে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসকে ৩ উইকেটে হারিয়েছে ডোয়াইন ব্রাভোর দল।
ত্রিনবাগোর জয়ের নায়ক কেভন কুপার। ১৩৬ রানের মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯০ রানেই ৭ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল ত্রিনবাগো। এরপরই উইকেটে আসেন কুপার। অষ্টম উইকেটে দিনেশ রামদিনের সঙ্গে অবিচ্ছিন্ন ৪৬ রানের জুটিতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এই অলরাউন্ডার।
শেষ দুই ওভারে ত্রিনবাগোর দরকার ছিল ২২ রান। অস্ট্রেলিয়ান পেসার বেন হিলফেনহাসের করা ১৯তম ওভারে টানা তিন বলে একটি ছক্কা ও দুই চার হাঁকান কুপার। সব মিলিয়ে এই ওভার থেকেই ২২ রান তুলে ৬ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে ত্রিনবাগো।
ম্যাচসেরা হওয়া কুপার ১৪ বলে ২টি করে চার ও ছক্কায় ২৯  ও রামদিন ২৬ রানে অপরাজিত ছিলেন। ওপেনার কলিন মানরোর ব্যাট থেকে আসে ২৯ রান।
এর আগে বল হাতেও ২ উইকেট নেন কুপার। ত্রিনবাগোর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৬ উইকেটে ১৩৫ রানের বেশি করতে পারেনি প্যাট্রিয়টস। সর্বোচ্চ ৩০ রানে অপরাজিত ছিলেন কার্লোস ব্রাফেট। জ্বলে উঠতে পারেননি দুই উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইল (১) ও এভিন লুইস (১৬)।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

সিপিএলে চ্যাম্পিয়ন ত্রিনবাগো নাইট রাইডার্স

আপডেট টাইম : ০৫:৪২:০৪ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭