ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

মোসাদ্দেককে থাইল্যান্ড পাঠানো হচ্ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০০:০৩ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭
  • ৩৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ চোখের সমস্যার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা হয়নি মোসাদ্দেক হোসেন সৈকতের। ওজি সিরিজ শেষ, সামনে সাউথ আফ্রিকা মিশন। তবুও পুরোপুরি ঠিক হয়নি মোসাদ্দেকের চোখ। সেক্ষেত্রে উন্নত চিকিৎসার জন্য দুই একদিনের মধ্যে থাইল্যান্ড পাঠানো হচ্ছে মোসাদ্দেক হোসেনকে। জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

বিসিবির চিকিৎসক বলেন, ‘মোসাদ্দেকের চোখের সমস্যা এখনো রয়ে গেছে। দুই এক দিনের মধ্যে তাকে থাইল্যান্ড পাঠানো হচ্ছে। ইতোমধ্যে তার ভিসার সব কাজ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার থাইল্যান্ডের চিকিৎসকের সঙ্গে তার দেখা করার কথা। সেখানে আমাদের স্পেশালিস্ট চক্ষু বিশেষজ্ঞ আছেন। চোখের সমস্যা খুব মারাত্মক নয়, তারপরও আমরা ঝুঁকি নিতে চাচ্ছি না।’

চলতি মাসে দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে সাউথ আফ্রিকা যাচ্ছে টিম বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্ট শুরু আগামী ২৮ সেপ্টেম্বর। তার আগে ২১-২৩ সেপ্টেম্বর স্বাগতিকদের বিরুদ্ধে তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

টেস্ট ও ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। আর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০টায়। সবকিছু ঠিকঠাক থাকলে ১৬ সেপ্টেম্বর সাউথ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়বে মুশফিক-মাশরাফীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

মোসাদ্দেককে থাইল্যান্ড পাঠানো হচ্ছে

আপডেট টাইম : ০৪:০০:০৩ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭