ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

পেসারদের আসল পরীক্ষা হবে দক্ষিণ আফ্রিকায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৫:০৪ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭
  • ৩৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ অস্ট্রেলিয়া সিরিজ শেষ। আপাতত এটা নিয়ে চিন্তাও শেষ। সামনে চিন্তা শুধুই দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে। বাংলাদেশের চেয়ে সম্পূর্ণ ভিন্ন কন্ডিশন দক্ষিণ আফ্রিকায়। এক কথায় পেসারদের স্বর্গরাজ্য।

দক্ষিণ আফ্রিকার গতিময় বাউন্সি পিচেই হবে বাংলাদেশের পেসারদের আসল পরীক্ষা। একই সঙ্গে পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের মূল পরীক্ষাটাও হবে সেখানে। বাংলাদেশ দলের দায়িত্ব নেয়ার পর এখনও নিজের শক্তির আসল রূপ দেখানোর সুযোগ পাননি ওয়ালশ। ঘরের মাঠে খেলা হলে, সেখানে থাকে স্পিন নির্ভর উইকেট। সে ক্ষেত্রে পেসারদের জন্য অবশ্যই দুর্দশা তৈরি হয় এসব উইকেটে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দলে পেসার ছিলেন তিনজন। মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম এবং রুবেল হোসেন। এর মধ্যে ঢাকা টেস্টে খেলানো হয়েছে দুই পেসারকে এবং চট্টগ্রাম টেস্টে খেলেছেন শুধুই মোস্তাফিজ। ঢাকা টেস্টে দুই পেসার মিলে একটিও উইকেট নিতে পারেননি পেসাররা।

দ্বিতীয় টেস্টে মোস্তাফিজ একার ঘাড়েই পেস ডিপার্টমেন্টের দায়িত্ব। এ পরিস্থিতিতে চট্টগ্রাম টেস্টেই নিজেকে দারুণভাবে চিনিয়েছেন মোস্তাফিজ। দুই ইনিংসে নিয়েছেন ৫ উইকেট। দুই ইনিংসেই ফিরিয়েছেন ডেভিড ওয়ার্নারকে।

১৬ সেপ্টেম্বরই দক্ষিণ আফ্রিকায় পূর্ণাঙ্গ সিরিজ উপলক্ষে ঢাকা ত্যাগ করার কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। ২১ সেপ্টেম্বর বেনোনিতে প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর। এ উপলক্ষ্যে শনিবার দল ঘোষণা করার কথা। আগেরদিনই প্রধান নির্বাচক মিনহাজুল আবেদনি নান্নু মিডিয়াকে জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ পেস শক্তির ওপরই নির্ভর করতে চায়।

তিনি নির্দিষ্ট করেই বলে দিয়েছেন, ‘দক্ষিণ আফ্রিকা সফরে ৫জন পেসার নিয়েই দল গঠন করা হবে। স্পিনার থাকছেন শুধুমাত্র একজন। বাকিরা ব্যাটসম্যান।’

দক্ষিণ আফ্রিকায় যেহেতু বাউন্সি উইকেট। গতিময় এসব উইকেটে মোস্তাফিজ, তাসকিন, রুবেল, শফিউল কিংবা কামরুল ইসলাম রাব্বিদের দিতে হবে আসল পরীক্ষা। নিজেদের প্রস্তুতি এবং শিক্ষার প্রয়োগ ঘটানোর আদর্শ স্থানই পাবেন বাংলাদেশের পেসাররা। শুধু নিজেদের প্রমাণ করে দেখাতে হবে তাদের, যে আমরাও পারি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

পেসারদের আসল পরীক্ষা হবে দক্ষিণ আফ্রিকায়

আপডেট টাইম : ০৫:৫৫:০৪ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭