ঢাকা ০২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

র‌্যাংকিংয়ে ৮ ওঠার সম্ভাবনা বাংলাদেশের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭
  • ৪২১ বার

হাওর বার্তা ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজি শেষ হয়ে গেলেও বাংলাদেশের সামনে র‌্যাংকিংয়ে আট নম্বরে উঠে আসার হাতছানি। দুই টেস্ট একটিতে জয় লাভ করেছে মুশফিকুর রহীমের দল। ওই এক জয়ের কারণে র‌্যাংকিংয়ে ৫ রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। ৬৯ থেকে এখন বাংলাদেশের টেস্ট রেটিং পয়েন্ট ৭৪। তবে অবস্থান ৯ম স্থানেই।

বাংলাদেশের চেয়ে মাত্র ১ রেটিং পয়েন্ট বেশি ওয়েস্ট ইন্ডিজের। ইংল্যান্ডের বিপক্ষে চলতি লর্ডস টেস্টে যদি ক্যারিবীয়রা হেরে যায়, তাহলে তাদের রেটিং পয়েন্ট কমে যাবে এবং আট নম্বরে উঠে আসবে বাংলাদেশ।

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ১ ধাপ এগিয়েছেন মুশফিকুর রহিম। তিনি এখন রয়েছেন ২২তম স্থানে। তবে ক্যারিয়ারের সেরা ৬৫৮ রেটিং পয়েন্ট এখন তার ঝুলিতে। ২২ ধাপ এগিয়েছেন সাব্বির রহমান। তিনি রয়েছেন ৭৩তম স্থানে। বোলারদের র‌্যাংকিংয়ে স্পিনার মেহেদী হাসান মিরাজ ১ ধাপ এগিয়ে এখন রয়েছেন ২৯তম স্থানে। ১২ ধাপ এগিয়েছেন চট্টগ্রাম টেস্টে ৫ উইকেট পাওয়া পেসার মোস্তাফিজুর রহমান। তিনি এখন রয়েছেন ৪৩তম স্থানে।

অলরাউন্ডারদের তালিকায় শীর্ষেই রয়েছেন সাকিব আল হাসান। তবে তার রেটিং পয়েন্ট অনেক কমে গেছে। ঢাকা টেস্ট শেষে তার রেটিং পয়েন্ট ছিল ৪৮৯। চট্টগ্রাম শেষে তার রেটিং পয়েন্ট ৪৫৬।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

র‌্যাংকিংয়ে ৮ ওঠার সম্ভাবনা বাংলাদেশের

আপডেট টাইম : ০৫:৫০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭