ঢাকা ১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পৌর যুবদলের আনন্দ র‌্যালি বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা

পরীমনির মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ পেছাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
  • ১৫০ বার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে। রোববার (২৮ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ মামলার পরবর্তী তারিখ রেখেছেন আগামী ১ জুলাই।

আদালত সূত্র জানায়, রোববার মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। এদিন পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী আদালতকে জানান, আপিল বিভাগ থেকে মামলাটির ওপর স্থগিতাদেশ বিষয়ে শুনানি শেষ হয়েছে। স্থগিতাদেশ বিষয়ে সার্টিফাইড কপি না পর্যন্ত সাক্ষ্যগ্রহণ পেছানোর আবেদন করেন তিনি। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ১ জুলাই পরবর্তী তারিখ ধার্য করেন।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিন আদালতে পরীমনির পক্ষে হাজিরা দেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী। আর জামিনে থাকা মামলার অপর দুই আসামি পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু ও পরীমনির খালু কবীর হোসেন হাওলাদার আদালতে হাজিরা দিয়েছেন।

উল্লেখ্য, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীর ১২ নম্বর সড়কে পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় পরীমনিকে। পরে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয় তাকে। ৩১ আগস্ট জামিন পান পরীমনি। একই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেন। ২০২২ সালের ৫ জানুয়ারি পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মদনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পৌর যুবদলের আনন্দ র‌্যালি

পরীমনির মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ পেছাল

আপডেট টাইম : ০৬:৩৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪