ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

বাংলাদেশে আসার জন্য ধন্যবাদ বন্ধু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭
  • ৪০০ বার

হাওর বার্তা ডেস্কঃ দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে দেশে ফিরে গেছে টিম অস্ট্রেলিয়া। ওজি ক্রিকেটারদের মধ্যে ডেভিড ওয়ার্নারের সঙ্গে মোস্তাফিজুর রহমানের সম্পর্কটা দারুণ। ওয়ার্নারকে বিদায় দেওয়ার আগে নিজের ফেসবুকে ধন্যবাদ জানিয়েছেন ফিজ। দুজনের ছবি দিয়ে মোস্তাফিজ তাতে লিখেছেন, ‘আমার এই সুন্দর বাংলাদেশে আসার জন্য তোমাকে ধন্যবাদ বন্ধু। ভালোবাসা ও শ্রদ্ধা রইল।

গত বুধবার সংবাদ সম্মেলনে মোস্তাফিজকে নিয়ে অনেকক্ষণ কথা বলেন ওয়ার্নার। ‘আমি মনে করি সে খুবই ভালো বোলার। তবে একটা জিনিস, বাংলাদেশকে তার যত্ন করতে হবে। আপনাকে আপনার পেসারদের যত্ন নিতেই হবে। মোস্তাফিজ যদি আপনার এক নম্বর বোলার হয়, আপনার পেস আক্রমণের নেতৃত্বে থাকে। তাহলে তো কথাই নেই। যখন আপনার সামনে বেশ কয়েকটি টেস্ট ও ওয়ানডে থাকবে। তখন আপনাকে বাছাই করতে হবে।’

‘প্রয়োজন অনুযায়ী, গুরুত্ব অনুযায়ী খেলতে হবে। সেক্ষেত্রে পেসারদের উপর নজরদারি রাখতে হবে। সিদ্ধান্ত নিতে হবে যে সে কী টেস্ট খেলবে, ওয়ানডে খেলবে নাকি টি-টোয়েন্টি খেলবে? সেটা তার সঙ্গে কথা বলেই নির্ধারণ করতে হবে। তবে এটা সম্পূর্ণ মোস্তাফিজের উপর যে সে কী টেস্ট খেলতে চায়, নাকি ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে চায়। নাকি তিন ফরম্যাটেই খেলতে চায়। তার সঙ্গে আমি অনেক সময় কাটিয়েছি। সে ভিন্ন ধরনের ট্যালেন্ট। ভিন্ন ধারার বোলার।’ অভিমত ওয়ার্নারের।

আইপিএল দিয়ে পরিচয়। এরপর দুজনের মধ্যে ভালো একটা সম্পর্ক। বাংলাদেশ সফরে আসার দিনও মোস্তাফিজ-ওর্য়ানারের মধ্যে কথা-বার্তা হয়। ঢাকায় পা রাখার কয়েক ঘণ্টা আগে টুইট বার্তায় খবরটি জানিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। সতীর্থ নাথান লায়নসহ একটি সেলফি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ওয়ার্নার। যার ক্যাপশনে তিনি লিখেছেন ‘ঢাকা, আমরা আসছি।’ ওয়ার্নারের ছবিটির ঠিক নিচেই বাংলাদেশের পেস সেনসেশন মোস্তাফিজুর রহমান কমেন্ট করেন। ফিজ তার কমেন্টে লিখেছিলেন, ‘নিরাপদ হোক ঢাকা সফর। বাংলাদেশ তোমাদের স্বাগত জানাতে প্রস্তুত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

বাংলাদেশে আসার জন্য ধন্যবাদ বন্ধু

আপডেট টাইম : ০৫:১৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭