ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

৭২ ঘণ্টায় ব্যথা না কমলে মিরাজের হাতে সিটি স্ক্যান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭
  • ৩৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ মিরপুর টেস্টে ২০ রানের দারুণ এক জয়ের পর টগবগ করে ফুটছিল বাংলাদেশ। কিন্তু চট্টগ্রামে অতিরিক্ত আত্মবিশ্বাসীই কি-না কাল হয়ে দাঁড়াল মুশফিকদের জন্য। ৭ উইকেটে হেরে অস্ট্রেলিয়ার সঙ্গে সমতায় সিরিজ শেষ করেছে মুশফিকের দল। অথচ বাংলাদেশের সামনে দারুণ সুযোগ ছিল অসিদের ২-০ তে হারানোর। উপরন্তু বাংলাদেশের জন্য দুঃসংবাদ বয়ে আনলেন মেহেদি হাসান মিরাজ। চোটে পড়েছেন এই অলরাউন্ডার।

ব্যাটিং করার সময় প্যাট কামিন্সের বলে ডান হাতের তর্জনি ও বুড়ো আঙুলে ব্যথা পেয়েছেন মিরাজ। হাতে ব্যথা নিয়েই ব্যাটিং করে গেছেন। শেষ অবধি ১৪ রানে অপরাজিত ছিলেন। তবে ফিল্ডিংয়ে নামতে পারেননি মিরাজ। তার জায়গায় ফিল্ডিং করেছেন লিটন দাস।

বৃহস্পতিবারই মিরাজের হাতে এক্স-রে করা হয়েছে। বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেছেন, ‘এক্স-রেতে কোনো চিড় ধরা পড়েনি। সূক্ষ্ম চিড় থাকলেও সেটা এক্স-রেতে নাও ধরা পড়তে পারে। সাধারণত দুই-তিন দিনের মধ্যে ব্যথা ও ফোলা কমে যাওয়ার কথা। যদি ৭২ ঘণ্টায় ব্যথা না সারে তাহলে সিটি স্ক্যান করতে হবে।’

এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন মিরাজ। ক’দিন পরই দক্ষিণ আফ্রিকা সফরে তার উপস্থিতি সবারই চাওয়া। দক্ষিণ আফ্রিকায় দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। শুরুতেই হবে টেস্ট সিরিজ। ২৮ সেপ্টেম্বর থেকে পচেফস্ট্রমে শুরু হবে প্রথম টেস্ট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

৭২ ঘণ্টায় ব্যথা না কমলে মিরাজের হাতে সিটি স্ক্যান

আপডেট টাইম : ০৩:২৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭