ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

বোথামের পাশে লায়ন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭
  • ৪৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজে বল হাতে অসাধারণ নৈপুণ্য দেখান নাথান লায়ন। দুই টেস্টের চার ইনিংসেই বাংলাদেশের ব্যাটসম্যানদের ভোগান্তি উপহার দেন এই অস্ট্রেলিয়ান স্পিনার।

মিরপুর টেস্টে ৯ উইকেট নেন লায়ন। এরপর চট্টগ্রাম টেস্টে নেন ১৩ উইকেট। সিরিজে ২২ উইকেট নেয়ার পথে বেশ কয়েকটি রেকর্ড গড়েন লায়ন। সেগুলো তুলে ধরা হলো-

২২: দুই ম্যাচের টেস্ট সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ড গড়েন নাথান লায়ন। তার সমান ২২ উইকেট নেন মুত্তিয়া মুরালিধরনও। শুধু রঙ্গনা হেরাথ (২৩) দুই ম্যাচের টেস্ট সিরিজে লায়নের চেয়ে বেশি উইকেট নেন।

১৩/১৫৪: চট্টগ্রাম টেস্টে লায়নের বোলিং ফিগার। যেকোনো অস্ট্রেলিয়ান বোলারের জন্য এশিয়ার মাটিতে সেরা ম্যাচ ফিগার। চলতি বছর পুনে টেস্টে ৭০ রানে ১২ উইকেট নেয়া সতীর্থ স্টিভ ও’কিফ পেছনে পড়ে গেছেন।

এছাড়া দারুণ বোলিংয়ের পথে কিংবদন্তি ইয়ান বোথামকে স্পর্শ করেন লায়ন। এই ইংলিশ কিংবদন্তির পর মাত্র দ্বিতীয় বোলার হিসেবে এশিয়ার মাটিতে নন-এশিয়ান খেলোয়াড় হিসেবে কোনো টেস্টে ১৩ উইকেট নেয়ার কীর্তি গড়েন লায়ন।

২: টেস্টে দুবার ১০ উইকেট পান লায়ন। এশিয়ায় প্রথম। অস্ট্রেলিয়ার মাত্র তৃতীয় অফস্পিনার হিসেবে টেস্টে দুবার ১০ উইকেট নেন তিনি। গত ১১০ বছরে প্রথম অফস্পিনার হিসেবে দুবার ১০ উইকেট পান লায়ন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

বোথামের পাশে লায়ন

আপডেট টাইম : ০৯:৩২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭