ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

ফিরতি হজ ফ্লাইট শুরু বুধবার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০০:২৪ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭
  • ৪২২ বার

হাওর বার্তা ডেস্কঃ পবিত্র হজ শেষ হয়েছে। এবার হাজিদের দেশে ফেরার পালা। আজ বুধবার থেকে শুরু হচ্ছে ফিরতি হজ ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিরতি হজ ফ্লাইট বুধবার থেকে শুরু হয়ে চলবে আগামী এক মাস। শেষ হবে ৫ অক্টোবর।

চলতি মৌসুমে বাংলাদেশ থেকে সৌদি আরবে গেছেন মোট ১ লাখ ২৭ হাজার ২২৯ জন হজযাত্রী। ভিসা পেয়েও শেষ পর্যন্ত যেতে পারেননি ৩৬৭ জন। বাংলাদেশ বিমানের ১৬৯টি ফ্লাইটে ৬৪ হাজার ৮৭৩ জন হাজি ফিরবেন দেশে। বাকিরা ফিরবেন সাউদিয়া এয়ারে। ইতিমধ্যে প্রত্যেক হাজির জন্য ৫ লিটার করে জমজমের পবিত্র পানি ঢাকায় নিয়ে আসা হয়েছে, হাজিরা দেশে ফিরলে তা বিমানবন্দর থেকে তাদের হাতে তুলে দেওয়া হবে।

হজযাত্রীদের সুবিধার্থে বিমান ঢাকা থেকে যাত্রার পূর্বে হজযাত্রীদের ফিরতি ফ্লাইটের বোর্ডিং কার্ড দিয়ে দিয়েছে।

প্রত্যেক হজযাত্রী বিনামূল্যে সর্বাধিক ২টি ব্যাগে ৪৬ কেজি মালামাল আনতে পারবেন। বিজনেস ক্লাসে সর্বাধিক ২টি ব্যাগে ৫৬ কেজি মালামাল বহন করতে পারবেন। কেবিন ব্যাগেজে ৭ কেজি মালামাল সঙ্গে রাখতে পারবেন হজযাত্রীরা। তবে কোনোভাবেই প্রতি পিস ব্যাগের ওজন ২৩ কেজি এবং বিজনেস ক্লাসে ২৮ কেজির বেশি হতে পারবে না।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এএম মোসাদ্দিক আহমেদ জানান, চলতি মৌসুমে বিমানের পূর্বনির্ধারিত লক্ষ্যমাত্রা ৬৩ হাজার ৫৯৯ জন; কিন্তু বিমান অতিরিক্ত ১২৭৪ জন হজযাত্রী নিয়েছে। বিমান নিজস্ব সুপরিসর বোয়িং ৭৭৭ উড়োজাহাজের পাশাপাশি ৪০৬ আসনের লিজের বোয়িং ৭৭৭-২০০ উড়োজাহাজ ব্যবহার করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

ফিরতি হজ ফ্লাইট শুরু বুধবার

আপডেট টাইম : ০৭:০০:২৪ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭