ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

হজক্যাম্পে যাত্রীদের বিক্ষোভ মিছিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০১৭
  • ৪৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ এজেন্সিগুলোর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে বিক্ষোভ করেছেন হজযাত্রীরা। আজ শনিবার বেলা ২টায় আশকোনার হজ ক্যাম্পে ব্যানার নিয়ে বিক্ষোভ করেন। হজযাত্রীদের অভিযোগ, বেশ কয়েকটি হজ এজেন্সি তাদের কাছ থেকে টাকা নিয়েও টিকিট দেয় নি। ফলে যাত্রীদের হজ যাত্রা অনিশ্চয়তার মুখে পড়ে। এসময় তারা প্রতারণার জন্য এজেন্সি মালিকদের বিচার দাবি করেন। একই সঙ্গে হজে যাওয়ার নিশ্চিয়তা চান। অভিযুক্ত এজেন্সিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে- মদিনা এয়ার ইন্টারন্যাশনাল অ্যাভিয়েশন, আল বালাক, সানজিদ ট্রাভেল, ইকো ট্রাভেল। এদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী দুই দিনের মধ্যে হজযাত্রীদের পাঠানোর ব্যবস্থা না করলে অভিযুক্ত এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তারা। উল্লেখ্য,  বাংলাদেশ থেকে এবার ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের পবিত্র হজ পালন করতে যাওয়ার কথা। ৯৫১ জনের পাসপোর্ট শেষ দিনেও জমা না পড়ায় তাঁদের ভিসা পাওয়ার আর সুযোগ নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

হজক্যাম্পে যাত্রীদের বিক্ষোভ মিছিল

আপডেট টাইম : ১১:২৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০১৭